আবিরকে রুমেই পেয়ে যাই। আমাকে দেখেই ও বলে, “কিরে তোর মুখ এমন শুকনো লাগছে কেন? খাসনি কিছু? আবির জানে একজন নাস্তিককে সে রোজা রেখেছে কিনা সরারারি তা জিজ্ঞাসা করা অভদ্রতা এবং তাকে অসম্মান করা । তাই ও প্রশ্নটা ঘুরিয়ে করে । ক্ষুধা তাহলে আমার মুখেও ছড়িয়েছে! বলি, “বাইরে চল, বলছি । আমরা বাইরে এসে পুকুরের পাড়ে বসি। কিছু যে একটা হয়েছে তা আঁচ করতে পেরেছে আবির । বলে, “কী হয়েছে তোর বলতো আগের রাত থেকে বাসা থেকে বেরোবার আগ পর্যন্ত যা যা ঘটেছিল সব ওকে বলি। “আমাদের বাড়িতেও... ।' ও কিছু বলতে গিয়ে আবার চুপ হয়ে যায়। “তোদের বাড়িতেও কী? না কিছু না।” ও চেপেযায়। 'না লুকিয়ে কি বলতে চাইছিলি বল? “পরে বলবো । এখন চল, খাবি কিছু ।” না আগে বল। আমার জোরাজুরিতে বলতেই হয় ওকে, আমাদের বাড়িতেও নানারকম পুজাপার্বণ হয়, মা তো সব পূজায়ই উপবাস করেন, অন্যরাও উপবাস করে কোনো কোনো পুজায়। মা উপবাস থেকেও আমাদের জন্য রান্না করেন, সবাই উপবাস থাকলেও আমার একার জন্য রান্না করেন। এতে মা'র পুজা-পার্বণে তো কোনো অসুবিধা হয় না। যদিও হিন্দুদের মধ্যেও কেউ কেউ আছে মাছ-মাংস খায় না, কোনো বাড়িতে মাছ-মাংস রান্না করতে দেখলে কিংবা ত্রাণ নাকে যাওয়ামাত্র তারা নাকে-মুখে কাপড় চেপে দূরে সরে যায়, নাক-মুখ সিটকে কেউ কেউ বলেও ফেলে, “নাড়ে বাড়ির মতো গোন্ধ”! কিন্তু ছোটবেলায় আমি আমার দিদাকে মানে আমার মায়ের মাকে দেখেছি, তিনি সাধু টাইপের মানুষ, মাছ-মাংস খেতেন না, কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে এলে নিজে মাছ-মাংস রান্না ক'রে সবাইকে খাওয়াতেন। সংযমের কথা যদি ওঠে তবে আমার মা কিংবা দিদার মাছ-মাংস রান্না ক'রে দেওয়াটাই সংযম; যে নাকে কাপড় দিয়ে বলে “নাড়ে বাড়ির মতো গোন্ধ' কিংবা রোজার মাসে আমাদের দেশে যে বাড়াবাড়িটা হয়, সেটা সংযম নয়। লোক দেখানো সংযম কেবল বিরক্তিকর নয়, কপটতাও ।” আবিরের মা উপবাস থেকেও ওকে রান্না ক'রে দেন শুনে আমি আর নিজেকে সামলাতে পারি না, আমার চোখ স্যাঁতসেতে হয়ে ওঠে । বিশ বছর বয়সে রাগ-অভিমান- আবেগ সবই বেশি থাকে । আবির আমার কীধে হাত রেখে বলে, প্লিজ, মন খারাপ করিস না। এজন্যই আমি কথাটা এখন তোকে বলতে চাইনি । আমার মা আমাকে রান্না ক'রে দেন, কিন্তু ধর্মে বিশ্বাস করি না ব'লে আমার বাবা কিন্তু ঠিকই মাকে বলেন “তোমার ছেলে গোলায় ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।