Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

না থাকায় মানুষের প্রবেশ অবাধ ছিল। পা ছড়িয়ে শরীরের ভার দু-হাতে রেখে তাকিয়ে থাকি আকাশের দিকে, আকাশে সাদা সাদা মেঘ; কিন্তু আমার দৃষ্টি জুড়ে কেবল সাদাভাত, শুকনো মরিচ দিয়ে মাখানো আলুভর্তা, পটলভাজা আর ডাল! সেই প্রথম অনুভব করি যে আমি ভীষণ নিঃসঙ্গ আর অসহায়! একবার মনে হয় বন্ধু আদিলের বাসায় যাব, ওর বাসা মিরপুর ২ নম্বরেই, হেটে যেতে পাচমিনিট সময় লাগবে । পরমুহূর্তেই মনে হয়, না, যাব না। রোজার প্রথম দিনেই অযাচিত অতিথি হয়ে ওদেরকে বিরক্ত করবো না। তারপর মনে হয় পকেটে তেইশটাকা আছে, হাটতে হাটতে টেকনিক্যাল যাই, তারপর ওখান থেকে বাসে চেপে আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে । আমার বন্ধু আবির আর জাহিদ হলে থাকে, আরো অনেক সহপাঠী-ই থাকে । কিন্তু বন্ধু বলতে যা বোঝায় তারা তা নয়, আমার সত্যিকারের বন্ধু আবির আর জাহিদ । অবশ্য জাহিদ তখন হলে নেই, বাড়িতে; আবির আছে। জাহিদ সংশয়বাদী আর আবির নাস্তিক। দু'জনেরই আছে জীবন, পৃথিবী আর মহাবিশ্ব সম্পর্কে জানার অদম্য কৌতুহল, আছে সংবেদনশীল মন। আমাদের তিনজনের বোঝাপড়া চমৎকার । জাহিদ সংশয়বাদী হলেও আমাদের একসাখে পথ চলতে অসুবিধা হয় না, কেননা ওর আছে যুক্তিকে গ্রহণ করার মানসিকতা । এর মাঝে ছোট আপুকে ফোন ক'রে জানিয়ে দিই যে, “আমি ক্যাম্পাসে যাচ্ছি, আজ আর ফিরবো না। আর আমার ফোনে চার্জ নেই, একটু পরই সেলফোন বন্ধ হয়ে যাবে । ফোনে চার্য না থাকার কথাটা ডাহা মিথ্যে, মিথ্যে কথা আমি বলি না। কিন্তু এই মিথ্যেটা বলতে পেরে আমার খারাপ লাগে না। কেননা ফোন খোলা রাখলে বাসা থেকে বাবা-মা কল করবে, বাসায় ফিরতে বলবে । কিন্তু তখন আর আমার বাসায় ফেরার মানসিকতা নেই, তাই আপুকে কল করার পরই ফোন বন্ধ ক'রে রাখি । হাটতে হাটতে টেকনিক্যাল পৌঁছাই, ওখান থেকে বাসে উঠে সন্ধ্যার মুখে ক্যাম্পাসে পা রাখতেই আযান শুরু হয়। ক্যাম্পাসের রাস্তা ফাকা, ইফতারি সামনে নিয়ে মাঠে গোল হয়ে বা মুখোমুখি ব'সে যারা আজানের অপেক্ষা করছিল খেতে শুরু করে । আমি হাটতে হাটতে দু-একবার রোজাদারদের দিকে তাকাই , আমাকেও দ্যাখে কেউ কেউ । সবাই ইফতার করছে, কেবল আমিই একা হেঁটে চলেছি রাস্তা দিয়ে। যারা আমার দিকে তাকাচ্ছে কি ভাবছে তারা? নিশ্চয় ভাবছে আমি একটা হিন্দু অথবা খিষ্টান, নাকি একথাও ভাবছে কেউ যে আমি নাস্তিক! ভাবলে ভাবুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি গটগট ক'রে হাটা শুরু করি আবিরের হলের দিকে। ৪৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।