স্বভাবও আমার নয়। এই তেইশ টাকা দিয়ে আমি কি খাব? এ দিয়ে তো চা-বি্কুটের বেশি কিছু হবে না; অথচ পেটে ভাতের ক্ষিধে! রোদ একটু ম'রে এলে বাইরে যাবার জন্য জামা- প্যান্ট প'রে দরজা খুলে ডাইনিংয়ে যেতেই রান্নাঘরে কর্মরত মা বলেন, যাস কই? কাজ আছে । “অহন বাইরে যাবি না । তোর আব্বা চকে গেছে ইফতার কিনতে , সবার লগে বইসা ইফতার করবি । “আমি রোজা না, জল খাইছি ।, “তাও সবার লগে ইফতার করবি ।” দরজা খুলতে খুলতে বলি, “দেখি, কাজ হইলে ফিরবো ।” “খুব বাড়াবাড়ি করতাছিস কিন্তু তুই, অহন বাইরে যাবি না। কে শোনে কার কথা! আর কথা না বাড়িয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে যাই। ক্ষুধার জ্বালায় তখন মেজাজ বিগড়ে গেছে, সারাদিন না খাইয়ে রেখে সন্ধেবেলা দামড়া খাসির ঠ্যাং খাওয়ার আদর! রাস্তায় বেরিয়ে হাটি আর ভাবি, কী করবো এখন? তেইশ টাকায় আমার এখনকার ক্ষুধা মিটানো অসম্ভব । ধুর শালা, খাবই না! বাড়ির মানুষের প্রতি রাগ আরো জমাট হয়, আর মায়ের প্রতি তীব্ব অভিমান। একদিনের মধ্যেই মা এমন বদলে গেলেন, একদিনের মধ্যেই মাকে কেমন দূরের আর অচেনা লাগে; ধর্মের এতোই শক্তি যে মায়ের কাছ থেকে তার সন্তানকে দূরে ঠেলে দেয়! ধর্মের প্রতি মোহগরন্ত থেকে মা তার সন্তানকে এভাবে না খাইয়ে কষ্ট দিতে পারেন! আমি খেতে চাইলে মা প্রায় সঙ্গে সঙ্গে টেবিলে খাবার বেড়ে দেন; আমি যদি মাকে জানাই যে মা আমার অমুক খাবারটা খেতে ইচ্ছে করছে, তাহলে মা সেদিনই আমাকে সেই খাবার বানিয়ে খাওয়ান; সন্ধেবেলা যদি বলি মা বাইরে নাস্তা খাব, মা বিনাবাক্যে আমার হাতে টাকা ধরিয়ে দেন। আমার সেই মা আজ হঠাৎ এমন বদলে গেলেন? আমার চোখ ফেটে জল আসতে চায় । না খেয়ে থাকার জন্য না, আমি আরো দু-দিন না খেয়ে থাকতেও রাজি; আমার কষ্ট হয় মায়ের জন্য, মা যে আমার কাছ থেকে দূরে সরে গেলেন! আমি বাবাকে ভয় করি, বাবা আমার বন্ধু নয়, বাবা কেবলই একজন রাশভারি-বদমেজাজি বাবা । তাই বাবা আমাকে দূরে সরিয়ে রাখলেও খুব একটা কষ্ট পাব না। কিন্ত মা তো আমার বন্ধ; আমার যতো আবদার মায়ের কাছে, আমার যতো দুষ্টুমি মায়ের সাথে; সেই মাকে তার ধর্ম আমার কাছ থেকে দূরে সরিয়ে নিলো! ধর্মের এতো শক্তি যে মা-ছেলের সম্পর্কও তার কাছে পরাজিত হয়! আমি কি আর কখনোই আমার মাকে আগের মতো ক'রে পাব, নাকি কাল্পনিক আল্লাহ এভাবেই দীড়িয়ে থাকবে আমার আর মায়ের মাঝখানে? এইসব কথা ভাবতে ভাবতে ছয় নম্বর বাজার পেরিয়ে প্রশিকা মোড় ছাড়িয়ে যেন অবচেতনে পৌঁছে যাই স্টেডিয়ামের কাছে। এরপর রাস্তা পেরিয়ে ন্যাশনাল বাংলা স্কুলের মাঠে ঢুকে দক্ষিণদিকের গাছের ছায়ায় গিয়ে বসি, তখন ন্যাশনাল বাংলা স্কুলের মাঠের গেট ৪৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।