দিলেন না মা, দুপুরে আমার জন্য ভাতও রান্না করলেন না। প্রত্যেক বছর রোজার সময় যেমন থাকে বাড়ির পরিবেশ তেমনই রইলো । দুপুর গড়িয়ে বিকেল হলো, আমি পেটে ক্ষিধে নিয়ে শুয়ে-বসে, বই প'ড়ে-গান শুনে সময় পার করলাম। বাবা সেদিন অফিসে না গিয়ে বাড়িতেই ছিলেন। দুপুরের আগে বাবা ফাহাদকে সঙ্গে নিয়ে চকবাজারে গেলেন ইফতার কিনতে । প্রতিবছর রোজার প্রথম দিনটায় চকবাজার থেকে বাহারি ইফতার কিনে আনা হয়; এটা আমাদের পরিবারের রেওয়াজ । ক্লাস ফোর-ফাইভে উঠার পর থেকেই ইফতারি কিনতে বাবার সঙ্গে আমিও যেতাম । বাপ-বেটায় ঘুরে ঘুরে একেকবার একেক রকম ইফতারি কিনতাম। তবে বড় বাপের পোলায় খায়” কিনতাম প্রত্যেক বছরই। “বড় বাপের পোলায় খায় ঠোঙায় ভইরা লইয়া যায় মজা পাইয়া লইয়া যায়।' এই ছড়া বলতে বলতে বিক্রেতারা “বড় বাপের পোলায় খায়” বিক্রি করতেন। বাবা আমাকে বলতেন, “তোর কি কি পছন্দ? ছেলেবেলায় বিভিনন রকমের অতো খাবার দেখে আমার তো ধাধা লেগে যেতো চোখে । কোনটা রেখে কোনটার কথা বলবো! কতো যে বাহারি নাম-বড় বাপের পোলায় খায়, শাহী পরোটা, শাহী জিলাপি, খাসির রান, কাবাব, কিমা, হালিম, দইবড়া, হালুয়া, জর্দা, লাবাং, বোরহানি, ফালুদা, আরো যে কতো কি! খাসির ইয়া বড় রান দেখে বাবাকে প্রশ্ন করতাম, আব্বা, এতোবড় খাসির পা কিসে রান্না করে? বাবাকে তখন আমি আব্বা ব'লে ডাকতাম। আমি মনে মনে হাড়ির একটা মাপ কল্পনা করতাম । ছোট মাথায় বড় হাড়ির মোটামুটি একটা আকৃতি ধারণ করার পর এতো এতো খাবারে চোখ বুলাতাম আর ভাবতাম, আচ্ছা এতো খাবার মানুষ খেতে পারে? তারপর পছন্দ মতো খাবার কিনে বাপ-বেটা সিএনজি নিয়ে চলে আসতাম বাড়িতে । গৃহবন্দী হ'য়ে থাকি আর ফাহাদ বাবার সঙ্গে ইফতার কিনতে চকবাজার যায়। এদিকে ক্ষিধেয় আমার কাহিল দশা । ধুন্ধমার কাণ্ডের পর আগের রাতে না খেয়েই ঘুমিয়েছি। পকেট হাতরে দেখি তেইশ টাকা আছে। আমার কাছে কখনোই বেশি টাকা থাকে না। টাকার প্রয়োজন হ'লে চাইলেই পাই, তাই টাকা জমিয়ে রাখার প্রয়োজন পড়ে না। টাকা জমানোর ৪৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।