লঙ্ঘনকারীকে পছন্দ করি না। ধর্ম পালন করা বা না করা মানুষের ব্যক্তিগত ব্যাপার, আমার এই একান্ত ব্যক্তিগত জায়গায় নাক গলাবেন না । আর সবাইকে আপনার অনুগত ভেবে গায়ে হাত তোলা কিংবা ধমকানো আপনার স্বভাব, নিজের সম্মান বজায় রাখতে চাইলে আমার ক্ষেত্রে এই স্বভাবটা আজ থেকে ত্যাগ করবেন ।' তাৎক্ষণিক এই শক্তি আমি কীভাবে সঞ্চয় করেছিলাম জানি না, জীবনে বাবা-চাচার মুখের ওপর কথা বলি নি, সেই প্রথম । বিশ বছরের টগবগে রক্তের উত্তাপে কথাগুলো ব'লে ফেলে আমি নিজেই অবাক হয়েছিলাম এই ভেবে যে এই কণ্ঠ কি আমার! আমিও এভাবে প্রতিবাদ করতে পারি! আর অন্যরা তো রীতিমতো স্তভিত-স্তন্ধ, তোরাও বিশ্বাস করতে পারছিলো না যে আমি চাচার সামনে এই ভাষায় কথা বলতে পারি! সেই স্তর্ধতা ছিল কয়েক মুহূর্তের । তারপরই আমার দাদি তেড়ে উঠেছিলেন, “কী কইলি তুই! কী করতে চাস তুই, মারবি আমার পোলারে? মার, মার, মার না দেহি তোর কতো ক্ষ্যামতা! ঘাড় ধইরা রাস্তায় বাইর কইরা দিমু।' আমার বিশ বছরের গরম রক্ত বাক্য হয়ে ছিটকে বেরিয়েছিল, “তুমি তোমার বাপের বাড়ি থেইকা বাড়ি নিয়া আইছিলা মনে অয়, এইটা আমার দাদার বাড়ি; বাড়ির গরম আমারে দ্যাহায়ো না।' এরপর দাদি কেঁদে-কেটে কি না কি বলতে শুরু করেন আর আমার বাবা আমাকে শাসন করা কর্তব্যজ্ঞান মনে ক'রে আমাকে বেধড়ক পেটান। এক পর্যায়ে আমার ফুফা ফুফুর গরম চক্ষু উপেক্ষা ক'রে বাবার হাত থেকে আমাকে রক্ষা করেন। অমন ধুন্ধুমার কাণ্ডের পরও ভোরবেলায় বাবা আমাকে সেহেরি খেতে ডাকেন, কিন্তু আমি উঠি নি। আমাকে অনেকবার ডাকার পরও যখন আমি ভেতর থেকে তারপর সকালবেলা ঘুম থেকে উঠার পর রোজকার মতো ড্রয়িংরুমে বসে খবরের কাগজ পড়তে পড়তে ভাবছিলাম মা নিশ্চয় আমাকে কিছু খেতে দেবেন। খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়লাম দীর্ঘক্ষণ, তবু মা আমাকে খেতে বলেন নি। কি একটা কাজে মা যখন ডাইনিংয়ে এলেন তখন ইচ্ছে করেই মাকে দেখিয়ে ফিল্টার থেকে এক গ্লাস জল নিয়ে টকঢক ক'রে পান করলাম । আড়চোখে দেখলাম যে মা একবার আমার দিকে তাকিয়ে নিজের ঘরে চ'লে গেলেন। বড় আপাও আমার জল পান করা দেখেছিল। কিন্তু কেউ-ই আমাকে খেতে দেয় নি। এরপর আমি নিজের ঘরে ফিরে এসে ব'সে রইলাম । আমার ভেতরে আশা ছিল যে আমাকে জলপান করতে দেখার পর মা নিশ্চয় কিছু খেতে দেবেন, নিশ্চয় আমার জন্য ভাত রান্না করবেন। কিন্তু আমার ভাবনা মিথ্যে প্রমাণ ক'রে আমাকে কিছু খেতে ৪৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।