যারা প্রাণ দিয়েছেন তাদের নামও উচ্চারিত হয় না কোথাও । তারও আগে আমাদের যে তারাও ভুলে যায় পাশ ক'রে বেরিয়ে চাকরি পাবার পর, যদি না কেউ ইতিহাসের শিক্ষক হয়! আর দেশের মানুষের একটা বড় অংশ তো বায়ান্ন এবং একাত্তরের ইতিহাসকেও স্বীকার করে না। ইতিহাস সম্পর্কে যাদের একটু ধারণা আছে মোগল এবং সুলতানি আমল বাদে বাকি ইতিহাসকে তারা ভাবে হিন্দুদের ইতিহাস! ইতিহাস বিস্মৃত, এতিহ্য বিদ্তুত, সংস্কৃতি বিস্থৃত উন্মুল এক জাতিতে পরিণত হয়েছি আমরা; উদ্ভ্রান্ত, দিকভ্রান্ত, বিপথগামী এক জাতি! আমি ড্রয়িংরুমে এসে বসার পর বাবা আর কিছু বলেন না। না বলার কারণ, আমি যদি বলি দেখ ধর্মকে পুঁজি ক'রে ধার্মিকেরাই এই ব্যবসা করছে, কোনো নাস্তিক কিংবা ইহুদি-খিষ্টান পণ্যদ্রব্যের দাম বাড়ায়নি; তাই বাবা এখন চুপ। তবে বাবার এই সংক্ষুব্ধ মুখাবয়ব আমার বেশ ভাল লাগে । আমি খাওয়ার জন্য ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসতেই বাবা উঠে ড্রয়িংরুমের নিজের মতো নিয়ে খাই। দুপুরের ভাতটা নিজেই ফুটিয়ে, ফিজের তরকারি গরম ক'রে খাই। আর ক্যাম্পাসে গেলে বা অন্য কোনো কাজে বাইরে থাকলে খেয়ে বাসায় ফিরি। যদিও রোজার মাসে বেশিরভাগ হোটেলেই দিনের বেলা খাবার পাওয়া যায় না। চার বছর পূর্বে রোজার আগের রাতে আমি যখন মাকে জানাই যে আমাকে সেহেরি খেতে ডেকো না, আমি রোজা রাখবো না। তারপর কারণ জিজ্ঞাসা করায় যখন আমি বলি যে আমি তোমাদের কাল্পনিক আল্লাহ্ আর তার রীতিনীতিতে বিশ্বাস করি না; তখন বাড়িটা কারবালা হতে বাকি ছিল আর কি! বাবা-মা, বড় আপা আর দাদী শুরুতে আমার কথা শুনে আঁথকে উঠেছিলেন এই ভেবে যে মুসলানের ছেলের মুখে এসব কি কথা! তারপর তারা আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও যখন ব্যর্থ হন তখন চিৎকার ক'রে ধমকি-ধামকি দিতে শুরু করেন। আমিও আমার জায়গায় অনড় । সবার উচ্চকণ্ঠ শুনে দোতলা থেকে সপরিবারে চাচা, চারতলা থেকে সপরিবারে ফুফু উঠে আসেন। চাচা তো শুনেই আগুন! তাদের মিষ্টি কথা, টক-ঝাল কথা, অগ্নিবাক্যেও যখন আমি টলি না তখন এক পর্যায়ে চাচা ক্ষেপে গিয়ে আমাকে কিল-চড় মারতে থাকেন, আমার ফুফা মার ঠেকানোর জন্য এগোতে আগুনকে ফুফা ভীষণ ভয় পান! মা গিয়ে ড্রয়িংরুমের মেঝেতে পা ছড়িয়ে এমন ভাবে কাদতে থাকেন যেন তার পুত্রবিয়োগ ঘটেছে! যখন বুঝলাম কেউই আমাকে রক্ষা করবে না, তখন নিজেই নিজেকে রক্ষার সিদ্ধান্ত নিয়ে তড়িৎ বেগে চড় মারতে উদ্যত চাচার হাত ধ'রে ফেলি আমি, “আপনার আল্লাহ্ বলেছে সীমালজ্বনকারীকে সে পছন্দ করে না, আমিও সীমা 8৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।