Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

শাসনে অনেকটাই সন্তুষ্ট ছিল এজন্য যে তিনি কঠোরভাবে পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। চার ধরনের বাজার প্রতিষ্ঠা ক'রে তিনি সকল প্রকার পণ্যের বাজার দর নির্ধারণ ক'রে দিয়েছিলেন । বাজার চারটি হলো-১. মান্ডি বা শস্যবাজার; শস্যবাজারে বিক্রয় হতো কিনা তা তত্্বীবধানের দায়িত্ব ছিল শাহনা-ই-মান্ডি'র ওপর | ২. সেরা-ই আদল; এই বাজারে বিক্রয় করা হতো বস্ত্র, জ্বালানি তেল, চিনি, ফল, ওষুধ ইত্যাদি; এই বাজার পরিচালনা করতো সরকারি দপ্তর দেওয়ান-ই-রিয়াসৎ। ৩. অশ্ব, গবাদীপশু, ক্রীতদাসের বাজার; বয়স এবং গুণগত মানের ভিত্তিতে মুল্য নির্ধারণ করা হতো । ৪. সাধারণ বাজার; এই বাজারে মাছ, মাংস, সজি, মনোহারী দ্রব্যাদি বিক্রয় করা হতো । সরকারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক কঠোর হাতে এই বাজারগুলি নিয়ন্ত্রণ করতো । কোনো ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে বিক্রয় করলে বা ওজনে কম দিলে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো । এছাড়া কৃষকদের কাছ থেকে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত রাজস্ব আদায় করা হতো শস্যের মাধ্যমে । সমস্ত শস্য সংরক্ষণ করা হতো দিল্লির বিভিন্ন গোলাঘরে। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগেও পণ্যদ্বব্যের দাম বাড়তো না। বিপর্যয় দেখা দিলে দুঃস্থ পরিবারের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে পণ্যদ্রব্য বন্টন করা হতো । বাজারমুল্য নিয়ন্ত্রণের ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সন্ভা হওয়ায় এবং তা দীর্ঘকাল স্থিতিশীল থাকায় সেনাবাহিনীর শক্তি-দক্ষতা বৃদ্ধি পেয়েছিল, ফলে মোঙগল আক্রমণ প্রতিরোধ করা সহজ হয়েছিল; জীবনযাত্রা নির্বাহে প্রজাবর্গ স্বস্তি লাভ করেছিল। রাজনৈতিক দূরদর্শী আলাউদ্দিন এই কঠিন কাজটি করতে পেরেছিলেন তার ইচ্ছা এবং কঠোর মনোভাবের কারণে । কেননা তিনি হয়তো বুঝেছিলেন যে পণ্যদ্রব্যের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সেনাবাহিনী এবং প্রজাবর্ণের জীবনযাত্রার মান, সুখ-শান্তি ফলে সেনাকে শক্তিশালী এবং প্রজাকে শান্ত রাখতে পারলে তার রাষ্ট্রপরিচালনা অনেকটাই সহজ হবে, তেমনি জনগণের দুঃখকষ্টও অনেকটা লাঘব হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সুফলতার কথা স্বীকার ক'রে এতিহাসিক স্ট্যানলি লেনপুল আলাউদ্দিনকে দুঃসাহসী রাজনৈতিক অর্থনীতিবিদ ব'লে অভিহিত করেছেন। মধ্যযুগের একজন স্বৈরশাসক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের প্রয়োজীয়তার কথা ভাবতে পারলেও এই একবিংশ শতাব্দীতে আমাদের দেশের গণতান্ত্রিক সরকারের কাছে বিষয়টি ভীষণভাবে উপেক্ষিত! একালের রাজনীতিকরা ইতিহাস সম্পর্কে উদাসীন, অজ্ঞ; যতোটুকু জানে তা থেকে ভাল কিছু শেখে না, শেখে কেবল হিংস্রতা, দমন-পীড়ন। আর এখন তো আমাদের হৃদয়ের সংকীর্ণতা সংকুচিত করেছে ইতিহাসকেও । বর্তমান থেকে পিছন দিকে এগোলে কয়েকটি কমা*র পর ৭১ সালে যতিচিহন্ত এরপর আবার কয়েকটি কমার পর ৫২ সালে দীড়ি। চূড়ান্ত সমাপ্তি টানা হয়েছে এখানেই, কি রাজনীতিকের বন্তৃতা-টকশোতে, কি বৃদ্ধিজীবিদের স্মৃতিচারণায়, কি সংবাদপত্র কিংবা টেলিভিশনে; সকলের ইতিহাস চর্চাই তরতর ক'রে এগিয়ে গিয়ে মুখ থুবড়ে পড়ে ৫২ সালে। যেনবা বাংলাদেশের মানব ইতিহাসের শুরু বায়ান্নতেই, তার আগে আমাদের আর কোনো ইতিহাস নেই। ব্রিটিশবিরোধী আন্দোলনে 8৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।