টাকায়। বেগুন তো আগুন! এমন কোনো একটা জিনিস নাই বাজারে যার দাম বাড়ে নাই। হারাম রোজগার করতে এদের বিবেকে একটুও বাধে না, ইবলিশের দল সব! আমি কিছুক্ষণ বন্ধ দরজার কাছে দাড়িয়ে বাবার সংক্ষুব্ধ কথাগুলো শুনি, তারপর হাতের গামছাখানা বারান্দার তারে রেখে দরজা খুলে বের হই । বাবা বাজার থেকে ফিরে ডাইনিংয়ের চেয়ারে বসে আছেন আর মা রান্নাঘরের প্রবেশ পথে বসে ব্যাগের ভেতর থেকে একে একে বের করছেন অতিমূল্যে কেনা দ্রব্যসামণ্রী । বাবার গায়ে একটা সাদা-কালো চেক শার্ট, পরনে প্যান্ট; মাথায় বোধহয় টুপি ছিল, টুপিটা এখন টেবিলের ওপর | আমি বাবার মুখাবয়ব ভালমতো লক্ষ্য করি, কপাল আর দাড়ির ওপরের অনাবৃত চোয়াল ঘামে স্যাতসেতে এবং লাল হয়ে আছে। সত্যিকারের রাগ হ'লে তার মুখ এমন রক্তাভ হয়। আমি ডরয়িংরুমে গিয়ে সোফায় ব'সে পত্রিকা হাতে নিয়ে প্রথম পাতায় চোখ রাখি, আজকের সংবাদ শিরোনামেও-উর্ধ্বমুখী দ্রব্যমূল্য । খবরটা পড়তে শুরু করি, পাতা উল্টে দ্বিতীয় পাতার বাকি অংশও পড়ি। অনেক বড় প্রতিবেদন । কীচামরিচ থেকে শুরু ক'রে গরুর মাংস, এহেন জিনিস নেই যার দাম বাড়ে নি। সরকার গরুর মাংসের দাম নির্ধারণ ক'রে দিয়েছে, তারপরও নির্ধারিত দামের চেয়েও চল্িশ-পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ক্রেতাকে । সরকার কর্তৃক দাম নির্ধারিত পণ্যেরই যখন এই অবস্থা, তখন অন্যান্য পণ্যের দাম যে আরো লাগামছাড়া হবে তা বলার অপেক্ষা রাখে না। ধর্মীয় উৎসবকে কেন্দ্র ক'রে এমন অনৈতিক বাণিজ্য পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা আমি জানি না। অবশ্য সারাবছরই অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো পণ্যের দাম বাড়ায়-কমায়। আমি সেই বাল্যকাল থেকেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে মানুষের অভিযোগ শুনে আসছি। বরাবরই বাজারের ওপর কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই। চাহিদার চেয়ে অধিক পণ্য মজুদ থাকা সত্তেও কৃত্রিম সংকট সৃষ্টি ক'রে পণ্যের দাম বাড়ানো হয়, কিন্তু সরকারের কর্তাব্যক্তিরা নীরব; কেননা এই রমজানকে কেন্দ্র ক'রে মজুদদার-ব্যবসায়ীরা যে বাড়তি মুনাফা অর্জন করে তার একটা অংশ যায় সরকারের ধার্মিক কর্তাব্যক্তিদের পকেটে । এই যে অসাধু ব্যবসায়ী এবং সরকারের কর্তীব্যক্তি, উভয় শ্রেণির অধিকাংশের কপালেই কিন্তু নামাজ পড়ার সহি দাগ বিদ্যমান! সরকারের নিয়ন্ত্রণহীন পণ্যের বাজার বিষয়ক সংবাদ প্রতিবেদনটি পড়তে পড়তে আমার হঠাৎ মনে পড়ে সুলতানি আমলের শাসক আলাউদ্দিন খলজীর কথা । ১২৯৬-১৩১৬ খিষ্টাব্দ পর্যন্ত তিনি দিলির সিংহাসনে আরোহণ করেন। ভারতে মুসলিম শাসকদের চারিত্রিক বৈশিষ্ট্যের পরম্পরা অনুযায়ী তিনিও ছিলেন নিষ্ঠুর, নৃশংস, বেঈমান, বিশ্বাসঘাতক, সাম্রাজ্যলোভী। তার পিতার মৃত্যুর পর পিতৃব্য সুলতান জালালউদ্দিনের ম্নেহ-ভালবাসায় বেড়ে উঠলেও সাম্রাজ্যলোভী আলাউদ্দিন সেই পিতৃব্যকে হত্যা করেই ১২৯৬ সালে দিল্লির সিংহাসনে বসেন। একের পর এক রাজ্য আক্রমণ এবং নগর ধ্বংস ক'রে নিজের সাম্রাজ্য বাড়ান। তবে বেশ কিছু পদক্ষেপের কারণে তিনি তার পূর্বাপর অন্যান্য শাসকের চেয়ে ব্যতিক্রম এবং কৌশলী শাসক হিসেবে পরিচিত, এর মধ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হলো তার বাজারমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা । প্রচণ্ড স্বৈরশাসক হওয়া সত্তেও প্রজাসাধারণ তার ৪৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।