আজ র্লাস না থাকায় একটু দেরিতেই ঘুম থেকে উঠি। মশারিটা খুলে বিছানা গুছিয়ে প্রাতঃকৃত্য সারতে বাথরুমে যাই । আমার বাথরুমটা আ্যাটাচড হওয়ায় বেশ সুবিধা হয়েছে, ঘনঘন সবার সামনে পড়তে হয় না। বাথরুম থেকে বের হতেই বাবার রাগী কণ্ঠস্বর কানে আসে । রাগটা কী আমার ওপর? আমার এই হয়েছে এক সমস্যা, আজকাল বাসায় কেউ একটু রেগে জোরে কথা বললে প্রথমেই আমার মনে হয় যে আমাকে নিয়ে কিছু বলছে! আমি বন্ধ দরজার কাছে এগিয়ে কান পাতি, না, কথাগুলো আমার উদ্দেশে নয়; সরকার আর অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে । কথাবার্তা শুনে বুঝতে পারি যে বাবা বাজারে গিয়েছিলেন আর দ্ব্যমূল্যের লাগামছাড়া দাম দেখে চটে গেছেন সরকার এবং ব্যবসায়ীদের ওপর । এটা নতুন কিছু নয়, পুরনো চিত্র । প্রত্যেক বছর রোজা এলেই ব্যবসায়ীরা চাহিদার তুলনায় যোগানের স্বল্পতার কথা ব'লে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেয়। সরকারের মন্ত্রীরা সিংহের মতো হুঙ্কার ছেড়ে বলেন, “পণ্যদ্রব্যের কোনো ঘাটতি নেই । দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।” এই কথাটা এখন কৌতুকের পর্যায়ে চলে গেছে। বছর বছর সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এই একই রেকর্ড বাজান, কিন্তু যথারীতি বাজার থাকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে! “গেল সপ্তায় ত্রিশটাকা কেজি শসা কিনলাম, সেই একই শসা আজ কিনতে হলো একশো কুড়ি টাকা দিয়ে! চিনি ছিল আটচল্িশ টাকা কেজি, আজকে আনলাম পয়ষ্তি ইস্টিশন ইবুক ঞ
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।