Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

এটা আমার জন্য নতুন কিছু নয়, ভাল কিছু রান্না করলে ভাবী আর চাচী ভাতে রি েডাতা ভিটে তো রিলো, আমি মহানন্দে ভাবীর পিছন পিছন চললাম সেমাই খেতে । এ-বাড়িতে আমার অবাধ যাতায়াত। ঘরে ঢুকে বেতের চেয়ারে বসলাম, ভাবী গেল আমার জন্য সেমাই আনতে । অল্পক্ষণ পরই ছোট্ট মেলামাইনের বাটিতে একবাটি সেমাই আর চামচ এনে আমার হাতে দিয়ে ভাবী বসলো চেয়ার লাগোয়া বিছানায় । আমি খেতে খেতে বললাম, “চাচী কই? বাবা আর মা আজ সকালে ঢাকায় গেছে, বেলা আপার পেটের টিউমার অপারেশান হবে আগামীকাল ।' বেলা আপা, মানে সিরাজ চাচার ছোট মেয়ে; ভাবীর ননদ । বললাম, কবে আসবে? “বাবা পরশুদিনই চলে আসবেন, কিন্তু মা থাকবেন আরো কিছুদিন" ভাবীর রান্নার হাত দারুণ! হোক তা সেমাই, মাছ কিংবা মাংস; যা রান্না করে তাই যেন অমৃত! আমি তৃপ্তির সঙ্গে সেমাই খেতে থাকলে ভাবী আদর ক'রে আমার মাথার চুলে- কাধে আঙুলের স্পর্শ বুলাতে লাগলো । ভাবীর এই আদুরে স্পর্শও নতুন কিছু নয়; মা আর আপুদের সামনেও ভাবী আমার মাথায় হাত বুলিয়ে দিতো, পিঠ চাপড়ে দিতো, লুডু খেলতে খেলতে বা অন্য কোনো উপলক্ষ্য পেলে আদর ক'রে গাল-নাক টিপে ধরতো! সেমাই খেয়ে হাত-মুখ ধুয়ে, জল খেয়ে এসে আবার চেয়ারে বসলাম । ভাবীও আমার এঁটো বাটি রান্নাঘরে রেখে এসে আবার আগের জায়গায় বসলো । আমার লেখাপড়া, কলেজ, বন্ধু-বান্ধব সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করতে করতে ভাবী একইভাবে আমাকে আদর করতে লাগলো । আমার হাতটি তার কোলের ওপর নিয়ে টিপতে লাগলো । এরপর আমার হাতটি নিয়ে তার মুখে ঘষতে ঘষতে হঠাৎ নরম স্তনে চেপে ধরলো । আমি ভয় পেয়ে বেশ জোরেই বললাম, “ভাবী, একি করছো! চুপ....!' পুকুরের জলে খসে পড়া গাছের পাতার মতো নীরবে ভাবীর ডানহাতের তিনটি আঙুল স্পর্শ করলো আমার ঠোট । ৪১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।