এই যে দুটি প্রজাতির একটির স্ত্রী পুরুষে এবং অপরটির পুরুষ স্ত্রীতে রূপান্তরিত হয়, এটা কী প্রকৃতিবিরুদ্ধ? এই দুই প্রজাতির স্ত্রী বা পুরুষের তো এই রূপান্তরে কোনো হাত নেই, প্রকৃতির নিয়মে আপনা-আপনিই এরা রূপান্তরিত হয়েছে। পৃথিবীতে নিশ্চয় এরকম আরো অনেক উদাহরণ আছে যা এখনো অনাবিস্কৃত রয়ে গেছে। তার মানে রূপান্তরকামিতা প্রকৃতির স্বাভাবিক একটি ঘটনা । অথচ মোল্লা-পুরোহিতরা তো বটেই, সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ থেকে শুরু ক'রে আজকের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত প্রজন্মের বেশিরভাগ মানুষই রূপান্তরকামিতাকে আখ্যা দেয় প্রকৃতিবিরুদ্ধ এবং দৈহিক বিকৃতি ব'লে । প্রকৃতিতে উদাহরণ থাকা সর্ত্েও এরা বলে, ওসব তো আল্লাহ বা ভগবানের ইচ্ছায় এমনিতেই হয়েছে। আর মানুষ তো শল্য চিকিত্সা করিয়ে স্বেচ্ছায় নিজের শরীরের বিকৃতি ঘটাচ্ছে। আল্লাহ যেভাবে পাঠিয়েছে সেভাবেই থাকা উচিত; খোদার ওপর খোদগারি করার দরকার কী!" কী আশ্চর্য! শল্য চিকিৎসার মাধ্যমে রূপান্তরকামিতা যদি খোদার ওপর খোদগারি হয়, তবে তো খতনা করাও খোদার ওপর খোদগারি! আল্লাহ-ই যদি মানুষকে পৃথিবীতে পাঠিয়ে থাকবে তো তিনি নিশ্চয় মানুষকে অপূর্ণাঙ্গভাবে পাঠান নি, যার যেখানে যতোটুকু প্রয়োজন নিশ্চয় ততোটুকু দিয়েই তিনি পাঠিয়েছেন। সেই হিসেবে পুরুষ এবং নারীর যৌনাঙ্গ সৃষ্টিতেও তিনি কোনো অপূর্ণতা রাখেন নি। তাহলে ইহুদিদের রীতি গ্রহণ ক'রে মুসলিম পুরুষরা কেন তাদের পুরুষাঙ্গের বাড়তি চামড়াটুকু কেটে ফেলে? নিশ্চয়-ই ওই চামড়াটুকুর প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেই আল্লাহ চামড়াটুকু দিয়েছেন! খতনা ক'রে চামড়া কেটে ফেলা কি খোদার ওপর খোদগারি নয়? আফ্রিকার কোনো কোনো দেশের মুসলিম নারীদেরকেও খতনা করা হয়, নিশ্চয় তাও খোদার ওপর খোদগারি! মুসলমানদের দেহে যেকোনো ধরনের অস্ত্রপাচার করাও নিশ্চয় খোদার ওপর খোদগারি; কারণ সৃষ্টি যখন আল্লাহ্ করেছেন, রোগও নিশ্চয় তিনি-ই দেন! যাকগে, আমি তুলিভাবীকে পছন্দ করতাম তার হাসিখুশি চেহারা এবং অমায়িক ব্যবহারের জন্য । সহজেই সে সবার সাথে মিশতে পারতো, সবাইকে আপন ক'রে নিতে পারতো । তখন বর্ধাকাল মাস; সবে আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে উঠেছি। শুক্রবার দুপুরবেলা; নামাজ পড়তে যাব না শুনে আব্বা গজগজ করতে করতে মসজিদে নামাজ পড়তে গেলে আমি ঘর থেকে বেরোলাম আমাদের গলির মোড়ের দোকানের উদ্দেশে ।
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।