নারীত্বের আর নারীর ভেতর পুরুষত্ের বীজ বপন ক'রে রাখে; যেমনি আমার ভেতরে বপন করা ছিল নারীত্ের বীজ। শুধু কি মানুষ, প্রাণিজগতের আর কোনো প্রাণির মধ্যে এমন রূপান্তর ঘটে না? নিশ্চয় ঘটে, প্রাণিজগতের আরো অনেক প্রাণির মধ্যে নিশ্চয় এমন রূপান্তরের ঘটনা ঘটে। এতোবড় পৃথিবীতে অগণিত প্রাণির বাস; নিশ্চয় প্রতি মুহুর্তে বিবর্তন ঘটছে, প্রতি মুহূর্তে বিস্ময়কর ঘটনার সাক্ষী হচ্ছে এই পৃথিবী; আমরা তার কতোটুকুই বা জানতে পারি! তবু বিজ্ঞানের কল্যাণে, বিজ্ঞানীদের মাধ্যমে মাঝে মাঝেই আমরা এমন কিছু ঘটনা জানতে পারি, যে ঘটনার কথা আমরা কোনোদিন কল্পনাও করি নি, যে ঘটনা আমাদের পরিচিত প্রাণিদের মধ্যে আমরা কখনো ঘটতে দেখি নি। ফলে এই অদেখা-অজানা ব্যাপারটা কারো কারো কাছে অস্বাভাবিক বা প্রকৃতিবিরুদ্ধ মনে হলেও আদতে তা স্বাভাবিক এবং প্রাকৃতিক । উত্তর আমেরিকার ক্লিনার ফিশের কথাই ধরা যাক, এই মাছের মধ্যে রূপান্তরকামীতার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা । এই মাছের বৈজ্ঞানিক নাম খধনড়ত্রফবং উরসরফরধ&ং. এই প্রজাতির পুরুষ মাছ একসঙ্গে পাচ থেকে দশটা স্ত্রী মাছের সঙ্গে থাকে এবং যৌনাচার করে । এটা কিন্তু মানুষের মতোই স্বাভাবিক । আমরা জানি যে শ্রীকৃষ্ণের একাধিক স্ত্রী এবং অসংখ্য সখি ছিল; হযরত মুহাম্মদের তেরো স্ত্রী এবং গণিমতের মাল হিসেবে প্রাপ্ত একাধিক যৌনদাসী ছিল; আগের দিনের রাজা-বাদশাহ এবং পুরোহিতগণ ডজন ডজন স্ত্রী এবং যৌনদাসী রাখতেন; এখনো সৌদি আরবের বাদশাহ এবং বনেদীদের বিবির বহরের কথা আমরা জানি; আর আজকাল আমাদের দেশের অনেক সামর্থবান মানুষও সামাজিক মর্যাদার কথা বিবেচনা ক'রে ঘরে এক পত্রী রাখলেও অন্যত্র একাধিক গোপন উপপত্রী রাখেন! ক্লিনার ফিশ প্রজাতিতে একই সঙ্গে পাচ থেকে দশটা স্ত্রী মাছের মধ্যমণি হয়ে থাকা পুরুষ মাছটির হঠাৎ মৃত্যু হ'লে স্ত্রী মাছগুলোর ভেতর থেকে যেকোনো একটা মাছ দায়িত্ব নেয়। আর দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমে ক্রমে ওই স্ত্রী মাছটির দৈহিক পরিবর্তন হতে থাকে; মাত্র দু-সপ্তাহের মধ্যেই তার গর্ভীশয়ে ডিম্বানু উৎপন্ন বন্ধ হয় এবং নতুন পুরুষাঙ্গ গজিয়ে সে পূর্ণাঙ্গ পুরুষ হয়ে যায়। রূপান্তরের উদাহরণ আরো আছে। উত্তর আমেরিকার সমুদ্র উপকূলে অঃষধহঞ্করপ ঝষরটটবৎ ঝযবষষ নামে এক প্রজাতির ক্ষুদ্র প্রাণির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; যার বৈজ্ঞানিক নাম 01610107117 7011711099 | এই প্রজাতির পুরুষেরা একা একা ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে কোনো স্ত্রীর সংস্পর্শে এলে তার সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়; যৌন সঙ্গমের পর পরই পুরুষটির পুরুষাঙ্গ খসে পড়ে এবং সে স্ত্রীতে রূপান্তরিত হয়, রূপান্তরের পর এরা আর একা একা ঘুরে বেড়ায় না, স্থায়ীভাবে কোথাও বসবাস করে। ৩৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।