Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

অপকার করতে গিয়ে উল্টো উপকারই করেছি। তিনি তৎক্ষণাৎ ব্রাহ্মণের বেশ ধারণ ক'রে রাজপুরীতে গিয়ে ভঙ্গাসনের ওরসজাত পুত্রদের বললেন, “যারা এক পিতার পুত্র তাদের মধ্যেও সৌন্রাত্র থাকে না; কশ্যপের পুত্র সুর এবং অসুরগণের মধ্যে বিবাদ হয়েছিল । তোমরা রাজর্ষি ভঙ্গাসনের ওরসজাত পুত্র আর ওরা একজন অরণ্যচারী তপস্বীর ওরসজাত পুত্র; এই পৈত্রিক রাজ্য ভোগ করার অধিকার কেবল তোমাদের, ওরা তোমাদের পৈত্রিক রাজ্য ভোগ করছে কেন?” ইন্দ্র কু-বুদ্ধি দেবার পর ভঙ্গাসনের উভয় পক্ষের পুত্রদের মধ্যে তুমুল যুদ্ধ হলো, তারা যুদ্ধ ক'রে পরস্পরকে বিনষ্ট করলো । পুত্রদের মৃত্যুসংবাদ পেয়ে ভঙ্গাম্বন মুষড়ে পড়লেন। তখন ইন্দ্র তার কাছে গিয়ে বললেন, “তুমি আমাকে আহ্বান না ক'রে অগ্রিষ্টত যজ্ঞ করেছিলে, সেজন্য আমি রুষ্ট হ'য়ে তোমাকে শাস্তি দিয়েছি” ভঙ্গাম্বন পদানত হয়ে ক্ষমা প্রার্থনা করলে ইন্দ্র প্রসন্ন হলেন। বললেন, “আমি তুষ্ট হয়েছি; বলো, তুমি তোমার কোন পুত্রদের পুনজীবিন চাও-তোমার ওরসজাত পুত্রদের, না গর্ভজাত পুত্রদের?” তপদ্থিনীবেশী ভঙ্গাত্বন তখন কৃতাঞ্জলি হ'য়ে বললেন, “আমি আমার স্ত্রী অবস্থার গর্ভজাত সন্তানদের পুনজীবিন চাই।” প্রিয় হলো কেন?” প্নেহ-ই প্রবল।” হোক। এখন তুমি বলো, পুরুষত্ব না সত্রীত্ব চাও তুমি?” ভগ্নাস্বন বললেন, “আমি স্ত্রী-রূপেই থাকতে চাই ।” ইন্দ্র আরো বিস্মিত হ'য়ে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, “দেবরাজ, স্ত্রী- ইন্দ্র তার ইচ্ছাপুরণ ক'রে বিদায় নিলেন ।' আমি একালের ভঙ্গাম্বন। তবে দুষ্ট দেবরাজ ইন্দ্র কিংবা অন্য কোনো দেবতা আমার রূপান্তর ঘটায়নি; প্রকৃতিই আমার ভেতরে বপন ক'রে রেখেছিল নারীত্বের বীজ, যা বয়স নারীত্বের বিস্তার ঘটিয়েছে, আর আমার শরীরের রূপান্তর ঘটিয়েছে শল্য চিকিৎসক । আমার লিঙ্গ রূপান্তরের কথা শুনে কেউ কেউ আমাকে শয়তান কিংবা ডাইনি বলতে শুরু করেছে, কেউ বলছে এটা প্রকৃতিবিরুদ্ধ, পুরুষমানুষ আবার নারী হয় নাকি? এদেরকে কিছুতেই বোঝাতে পারি না যে হয়, পুরুষ নারী আর নারীও পুরুষ হয়, যদি প্রকৃতি পুরুষের ভেতর ৩৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।