Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ভরা শরীরে নতুন স্বাদ আর লোভ জাগিয়ে তার বর ইকবাল ভাই ফিরে গেছেন ইংল্যান্ডে, এদিকে সে তো যৌবন যাতনায় অধীর চঞ্চল! ভাবীর শ্বশুরের নাম সিরাজুল ইসলাম, আমরা সিরাজ চাচা ব'লে ডাকতাম । সিরাজ চাচা, চাচী আর ভাবীর সঙ্গে আমাদের পরিবারের খুব ভাল সম্পর্ক ছিল। এ-বাড়ির ভাত-তরকারি ও-বাড়িতে যেতো, ও-বাড়ির ভাত-তরকারি এ- বাড়িতে আসতো । যেহেতু ইকবাল ভাই থাকতো বিদেশে, আর সিরাজ চাচা এবং চাচী খুব বৃদ্ধ নয় বলে তাদের সেবাযত্রেও অতিরিক্ত সময় ব্যয় হতো না, ফলে সংসারের টুকিটাকি কাজ সামলেও অনেক অবসর পেতো ভাবী । তাই যখন-তখন আমাদের বাসায় আসতো সে, মা এবং আমার বড় দুই আপুর সঙ্গে গল্প ক'রে আর লুডু খেলে সময় কাটাতো। আমি তখন আঠারোয় পা দিয়েছি, মাঝে মধ্যে আমিও লুডু খেলতাম তাদের সঙ্গে। এই তুলিভাবীর সঙ্গেই আমার প্রথম যৌন সম্পর্ক! মহাভারতে একটা গল্প আছে। ওই যে যুদ্ধ শেষের কুরুক্ষেত্রে ওঘবতী নদীর তীরে পুরুষের মিলনকালে কার স্পর্শসুখ অধিক হয়? এই প্রশ্নের উত্তরে পিতামহ ভীন্ম যুধিষ্ঠিরকে এই গল্পটি শুনিয়েছিলেন_ 'ভঙ্গাত্বন নামে একজন ধার্মিক রাজর্ষি পুত্রকামনায় অগ্রিষ্টাত যজ্ঞ ক'রে শতপুত্র লাভ করেছিলেন। এই যজ্ঞে কেবল অগ্নিরই স্তুতি করা হতো, এজন্য বরাবরের ঈর্ধাকাতর ইন্দ্র ক্রুদ্ধ হ'য়ে রাজর্ষির অনিষ্ট করার সুযোগের অপেক্ষায় ছিলেন। একদিন ভঙ্গাত্বন মৃগয়া করতে গেলে ইন্দ্র সুযোগ পেয়ে তাকে বিমোহিত করলেন । ভঙ্গাস্বন দিগ্ভ্রান্ত, শ্রান্ত এবং পিপাসার্ত হ'য়ে অরণ্যে ঘুরতে লাগলেন, ঘুরতে ঘুরতে একটি সরোবর দেখতে পেয়ে কাছে গিয়ে তিনি প্রথমে তার অশ্বকে জল পান করালেন। তারপর নিজে সরোবরে অবগাহন করলেন এবং তৎক্ষণাৎ স্ত্রী-রূপ পেলেন। নিজের এই আকর্ষিক রূপান্তর দেখে বিস্মিত, লজ্জিত ও চিন্তিত ভঙ্গাত্বন তখনই অশ্বের পৃষ্ঠে আরোহন ক'রে রাজপুরীতে ফিরলেন । তাকে দেখে তার পত্রী- পুত্রগণ এবং রাজপুরীর অন্যান্যরা চিনতে না পারলে তিনি নিজের পরিচয় দিয়ে সকল বৃত্তান্ত সবাইকে জানালেন। এরপর তিনি তার পুত্রদেরকে ডেকে বললেন, “আমি বনে চ'লে যাব, তোমরা সকলে একত্র থেকে সতভাবে রাজ্য ভোগ করো ।” পুত্রদের হাতে রাজ্য সমর্পন ক'রে স্ত্রী-রূপী ভঙ্গাম্বন রাজ্য ত্যাগ ক'রে অরণ্যে গিয়ে এক তপস্বীর আশ্রমে বাস করতে লাগলেন । কালক্রমে সেই তপস্বীর ওরসে ভঙ্গাস্বনের গর্ভে একশ পুত্রের জন্ম হলো। একদিন তিনি তার এই শত পুত্রকে নিয়ে পুত্র, আর এরা আমার নারী অবস্থার গর্ভজাত পুত্র। তোমরা তোমাদের এই ভ্রাতাদের সঙ্গে মিলিত হ'য়ে রাজ্যভোগ করো ।” ভঙ্গাম্বনের আদেশ অনুসারে তার দুইশত পুত্র একত্রে মহানন্দে রাজ্য ভোগ করতে লাগলো । তাদের সুখ-শান্তি দুষ্ট ইন্দ্রের সহ্য হলো না; ইন্দ্র ভাবলেন, আমি রাজর্ষি ভঙ্গাসনের ৩৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।