Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মহল্লায় কোনো সাড়াশব্দ নেই, সারা মহল্লার মানুষ এখন হয়তো ঘুমোচ্ছে; আমি-ই কেবল জেগে জেগে হাবুডুবু খাচ্ছি অথৈ সুখের ভাবালুতায় ৷ মনে হচ্ছে রাত দীর্ঘ হোক, এমনি ক'রে অঝোর ধারায় কামুক বৃষ্টি নেমে ভেজাক মাটির জরায়ু, যাতে আমি দীর্ঘ সময়ব্যাগী একা একা এই সুখ উদযাপন করতে পারি! বাবা-মায়ের কথা, স্কুলের বন্ধুদের কথা, পাড়া-পড়শি এবং আত্মীয়-স্বজনের কথা । মনে পড়ছে সেইসব অপমান, অবহেলা, দুঃখগাথা দিনগুলোর কথা । আজকের এমন সুখের রাতে সেইসব কথা মনে করতে চাইনে যা আমার জন্য মোটেও সুখকর নয়, তবু মনে পড়ছে । তা ব'লে সেইসব দুঃখগাথা দিনের কথা মনে ক'রে আমি আজকের এই সুখের রাতে এই ভেবে কাদতে বসবো না যে আহা, কতো অশ্রু দিয়েই না আমি কিনেছি এই সুখ; সেইসব দিনের কথা স্মৃতিতে উলে উঠবে আর আমি আনন্দ অশ্রু বিসর্জন ক'রে বুক ভাসাবো, বালিশ ভেজাবো, বরের গা ভেজাবো; অমন মেয়েই আমি নই। কান্নার দিন আমি অনেক পিছনে ফেলে এসেছি, এখন কেবল হাসবো। হাসবো আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবো জীবন, আহা নারী জীবন! আমি জানি যে আমার এই সুখের জীবন আরো সুখের হতে পারে যদি সমাজের মানুষের হাতে হাত ধ'রে, পায়ে পা মিলিয়ে পথ চলতে পারি। কিন্তু সেই সৌভাগ্য কি এই পোড়া দেশে আমার হবে! সমাজের কেউ কেউ কাকর বিছিয়ে রাখবে আমার পথে, এখন যেমন রাখে; বাক্যবাণ নিক্ষেপ ক'রে আমাকে ক্ষতবিক্ষত করতে চাইবে, এখন যেমন করে। তবু এই বিরূপ সমাজের ভেতর থেকেই যে অল্প ক'জনকে সঙ্গে পাব তাদের হাত ধরেই আমি এগিয়ে যাব ভবিষ্যতের পথে । যাত্রাপথে কিছু লোক গায়ে হুল ফুটালে, পায়ে কামড় দিলে তা আমি আমলে নেব না। এরা মহাকালের কাকড়া-বিছা জাতীয়; অতীতে ছিল, এখনো আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এদের জন্য মানব সভ্যতার অগ্রযাত্রা কোনোকালে থেমে থাকেনি, ভবিষ্যতেও থেমে থাকবে না। আজ আমার মনে পড়ছে তুলিভাবীর কথা । বেচারি তুলিভাবী! অমন ভরপুর যৌবন, কিন্তু বর ইংল্যান্ডে থাকায় তার যৌবন গুমরে কাদতো দেহের অন্দরে একলা ঘরে। বাড়িতে ছিল কেবল শাশুড়ি আর শ্বশুর । আমাদের বাড়ি আর ভাবীদের বাড়ি ছিল পাশাপাশি; ফরিদপুর শহরের শেষ প্রান্তের দিকে, যেখান থেকে শুরু ফসলের উন্মুক্ত মাঠ আর মাঠের পরে গ্রাম । যার ফলে আমরা গ্রাম আর শহরের মিশ্র স্বাদ পেতাম । আজ থেকে পনের বছর আগের কথা, আধুনিকতার ছোয়ায় এতোদিনে নিশ্চয় আমাদের পাড়াটা বদলে গেছে; হয়তো বদলে গেছে মানুষও । তখন আমাদের পাড়ায় তো আমরা সবাই সবাইকে চিনতাম, এমনকি ভাড়াটিয়াদেরকেও। ৩৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।