জন্মান্তর: পর্ব-এক রতির্লান্ত দেহে আমার বর এখন বেঘোরে ঘুমোচ্ছে তার ভাজ করা ডান হাত আমার বুকের ওপর দিয়ে বা-কাধের কাছে আর দ আকৃতির ডান পা দুই উরু ও তলপেটের ওপর রেখে; তার নিঃশ্বাস পড়ছে আমার গলার ডানদিকে, ডান গালেও । আমরা দু'জনই নগ্ন! এই যে আমার বর নগ্ন হয়ে তার ডান হাত আর ডান পায়ের ভর রেখেছে আমার শরীরের ওপর, আমার শরীরের সাথে লেপটে সে দিব্যি ঘুমোচ্ছে, এই অভিজ্ঞতা আমার আজই প্রথম নয়; অনেক রাত আমরা এভাবে পার করেছি। তবু আমার মনে হচ্ছে আজই প্রথম, আজই প্রথম আমি বরের স্পর্শ সুখ পাচ্ছি; আজই প্রথম আমার জীবন পূর্ণতা পেয়েছে, নারী জীবন! কি যে সুখ অনুভূত হচ্ছে, কি যে ভাল লাগছে, কি যে আনন্দের হড়কা বান বইছে আমার হৃদ চরাচরে, সেই অনুভূতি কখনোই আমি শব্দে শব্দে লিখে বা মুখে ব'লে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারবো না কারো কাছে; এমনকি আমার বরের কাছেও নয়। এই সুখ, ভাললাগা, আনন্দের অনুভূতি অব্যক্ত; সকলের সঙ্গে ভাগ ক'রে নেবার পরও হৃদয়ের কোটরে কিছু গোপন থেকেই যায় যা কারো কাছে ব্যক্ত করা যায় না, এই অনুভূতির কোনো শরিক হয় না। কোনো শব্দেই গাথা যায় না এই সুখানৃভূতির মালা, কোনো উপমাতেই স্পর্শ করা যায় না এই সুখানুভূতির নিগৃঢ় নিগদ, কোনো ভাষায়ই অনুবাদ করা যায় না এই সুখানুভূতির পংক্তিমালা; এ এক অপার সুখের অলিখিত বিমূর্ত সুখকাব্য, যার রসাস্বাদন কেবল নিজেই করা যায়, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়! এই অতুল আনন্দে, বিপুল সুখে ঘুম আসছে না আমার। এখন রাত কতো? দুটো তো হবেই। ঝমঝম কররে বৃষ্টি নামছে, আধাঢে বৃষ্টি। ৩৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।