Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

জ্রল ক'রে নিচে নামতে নামতে শাশ্বতীদির একটা পোস্ট চোখে পড়ে, শাশ্বতীদি তার ব্লগের পোস্ট শেয়ার দিয়েছে । কমেন্ট বন্তে কেউ কেউ শাশ্বতীদির লেখার প্রশংসা করেছে, আর যথারীতি আছে কিছু মুমিন বান্দার অশ্লীল গালিগালাজ । এই মুমিন বান্দারা যুক্তির ধারে-কাছেও নেই, কিন্তু গালাগালিতে তুখোর! মুমিনরা বোধ হয় সারাক্ষণ মগজের কোষে লিঙ্গ বয়ে বেড়ায়, কেননা তাদের অধিকাংশ গালাগালি-ই লিঙ্গ সম্পর্কিত; বিরোধী মতাদর্শের সব নারীদেরকে হয়তোবা ওরা গণিমতের মাল ভাবে! শাশ্বতীদির অতি নিরীহ পোস্টেও মুমিনদের গালি থাকে, কে জানে মুমিনরা গালি দিয়ে কী সুখ পায়! নাকি ভিন্নমতাদশীঁদের গালিগালাজ করাতেও সোয়াব আছে, কী জানি! শাশ্বতীদি মুক্ত চিন্তক, পরিচ্ছন চিন্তার মানুষ; তার লেখার মুগ্ধ পাঠক আমি। আমাদের সমাজের অধিকাংশ মানুষের মতো সমাজের কাছে ভাল থাকার জন্য নিজের বিশ্বাসকে বোরকাবৃত ক'রে রাখে না সে। যা বিশ্বাস করে, অকপটে তা-ই বলে; কালোকে কালো, ভালকে ভাল বলে। আমার মতোই তারও বিশ্বাস, শরীরে বোরকা পরা মানুষের চেয়ে নিজের বিশ্বাসে বোরকা পরানো মানুষগুলোও প্রগতির জন্য কম ক্ষতিকর নয়; কারণ শরীরে বোরকা পরা মানুষ দেখলেই আমরা তার বিশ্বাস-দর্শন সম্পর্কে একটা ধারণা পাই, সব জায়গায় তারা একই রকম; কিন্তু বিশ্বাসে বোরকা পরানো মানুষের তল খুঁজে পাওয়া কঠিন, তারা একেক জায়গায় একেক রকম! সংগ্ামে ভরা জীবন শাশ্বতীদির। সত্য এবং নিজের বিশ্বাসে অটল থেকে সমাজ আর পরিবারের সঙ্গে ক্রমাগত লড়াই ক'রে মাথা তুলে দাড়ানোর এক আদর্শ চরিত্র । ঘুম যেহেতু আসছেই না, লেখাটা পড়েই ফেলি । ক্লিক ক'রে ওর ব্লগে ঢুকে পড়তে শুরু করি। ৩৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।