Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

সারাবছর বেশরিয়তী কাজকর্মে লিপ্ত থাকে, পুরো রমজানে দুটো-তিনটে রোজা রাখে কি না রাখে, এই ফেসবুকের যুগে সেও সেহেরি, ইফতার, ঈদের জামায়তে সেলফি তুলে ফেসবুকে পোস্ট ক'রে তার সহি মুসলমানিত্ব জাহির করে সমাজের মানুষের কাছে! আর কোরবানী ঈদে তো আরো এক ধাপ এগিয়ে, গরু-ছাগলের সঙ্গে সেলফি তুলে ফেসবুক-টুইটারে পোস্ট করার হিড়িক প'ড়ে যায়! নানান ভঙ্গিমার বাহারি সে-সব ছবি; কেউ গরু-ছাগলের পিঠে হাত বুলাচ্ছে, কেউ ঘাস কিংবা খড় খাওয়াচ্ছে ইত্যাদি । দেখে মনে হয় যেন, আহা, পশুর প্রতি এদের কতো প্রেম! অথচ ঈদের দিন সকালবেলার বাতাসটা ভারী হয়ে ওঠে পশুর পীড়িত আর্তনাদে, অবলা পশুর রক্তে ভেসে যায় অলি-গলি। আর ধার্মিকেরা সেই রক্তমাখা বীভৎস ছবি পুনরায় পোস্ট করে ফেসবুক-টুইটারে। সেলফি তুলে এবেলা-ওবেলা ফেসবুক-টুইটারে পোস্ট করা মুমিন মুসলমানের একটা বড় অংশ জানেও না যে ছবি আঁকা-ছবি তোলা ইসলামে হারাম, আবার অনেকে জেনেও অমান্য করে । অনেক ধার্মিক চিত্রকরকেও ফেসবুক-টুইটারে তার ধর্মপরাণতার বিজ্ঞাপন দিতে দেখা যায়। অথচ হাদিসে বলা আছে- “কিয়মতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি বানায় ।” [সহীহ বুখারী , নবম খণ্ড, হাদিস নং ৫৫২৬-ইফা] ছবি তোলে অথবা আঁকে ।' (সহীহ বুখারী: ৫/২২২২) আসলে ইসলাম এতোটাই অকার্যকর, অবৈজ্ঞানিক এবং অশৈল্পিক ধর্ম যে কোরান- হাদিসের কথা মেনে জীবনযাপন করা অসম্ভব, কোরান-হাদিস অনুসরণ ক'রে জীবন-যাপন করতে গেলে হয় মরুভূমিতে ঘর বেঁধে থাকতে হবে নয়তো বনে বাস করতে হবে । এটা বুঝেই আধুনিক কালের মওলানা কিংবা মুফতিরা কোরান-হাদিসের কোনো কোনো আয়াতের নতুন ব্যাখ্যা এবং ফতোয়া দেয়। যেমন দারুল উলুম দেওবন্দের প্রধান আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী তার ফতোয়া দেন, “পরিচয়পত্র ও পাসপোর্ট তৈরির মতো একান্ত প্রয়োজন ছাড়া ইসলামে ছবি তোলা হারাম ।' তারপরও মুমিন মুসলমানদেরকে আমরা এই হারাম কাজটি হরহামেশা-ই করতে ইসলামকে অবমাননা করে” এসব ব'লে ব'লে মুমিন মুসলমানরা মুখে ফেনা তুলে ফেলে, অথচ যাপিত জীবনে প্রতিদিন-প্রতিমুহূর্তে সবচেয়ে বেশি ইসলাম অবমাননা করে এইসব মুমিন মুসলমানরই! বন্তুত আজকের দিনে জঙ্গিরা ব্যতিত কেউ-ই প্রকৃত মুসলমান নয়। এমনকি ইমাম-খতিব-মওলানারাও নয়, কেননা এদেরকেও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে আপোস ক'রে চলতে হয়। ৩৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।