Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তিগতভাবে আমি কেবল সেহেরি বা ইফতারি নয়, ফেসবৃক-টুইটারে যে কোনো খাবারের ছবি প্রদর্শন করা ভীষণ অপছন্দ করি; এটা আমার কাছে অসভ্যতা মনে হয়। আমার টাকা আছে, আমি বাসায় কিংবা কোনো ভাল রেস্টুরেন্টে গিয়ে ভাল খাবার খেতেই পারি, কিন্তু তা মানুষকে দেখাতে হবে কেন! আমি কি খাব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, দশজনের সামনে জাহির করার বিষয় নয়, যেখানে আমাদের দেশের অসংখ্য মানুষ দু-বেলা দু-মুঠো ভাতই খেতে পায় না! আমার সমাজের কোনো পড়শি হয়তো ভাল খেতে পায় না, আমি কি তাকে দেখিয়ে দেখিয়ে খাব যে দ্যাখো আমি ভাল ভাল খাবার খাচ্ছি! ফেসবুকও তো একটি সমাজ । কিন্তু হায় এই স্বাভাবিক শিক্ষা-সহবতটুকু আমাদের দেশের অধিকাংশ মানুষের নেই, অথচ এরা ধার্মিক! একজন নায়িকা সেহেরির সেলফি তুলে পোস্ট দিয়েছে, সঙ্গে ক্যাপশন-সবগুলো রোজা রাখবো ইনশাল্লাহ, আপনারাও রোজা রাখুন'। ভোরবেলাতেও তার মুখে হালকা মেকআপ, ঠোটে লিপস্টিক, প্লাক করা চিকন ভ্রু, খোলা চুল বেশ কায়দা ক'রে আচড়ানো। যদিও ইসলামে মুখে রঙ মাখা, ভ্রু চাছা, পরপুরুষকে চুল দেখানো হারাম! নায়িকা আমার ফেন্ড লিস্টে নেই, আমার ফ্রেন্ড লিস্টের একজন ধার্মিক পোস্টটায় কমেন্ট করায় পোস্টটা আমার ওয়ালে এসেছে। পেশায় অভিনয়শিল্পী, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পরপুরুষের সঙ্গে অভিনয় করে, স্বল্পবসন প'রে পরপুরুষের কণ্ঠলগ্ন হ'য়ে রোমশ বক্ষে নিজের স্ফীত স্তন ঠেকিয়ে মুখে যৌন আবেদন ফুটিয়ে নৃত্য-গীত করে, যা সম্পূর্ণ ইসলামী শরিয়া বিরোধী কাজ; অথচ সুযোগে সেও মানুষকে রোজা রাখার পরামর্শ দেয় আর মানুষও গদগদ হয়ে তার পোস্টে লাইক-কমেন্ট ক'রে তাকে প্রশংসার বন্যায় ভাসায়! অথচ এখনই কেউ মওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অথবা যুদ্ধাপরাধী সাঈদীর ওয়াজ মাহফিলের স্টিল ফটোগ্রাফির ওপর হাদিস থেকে ক্যাপশন লিখুক-পানি যেরূপ জমিনে ঘাস উৎপন্ন করে গান-বাজনা তন্রপ বসা, বাদ্য-যন্ত্র বাজানো, নর্তন-কুদ্দন করা সবই হারাম, যে ব্যক্তি এগুলোকে হালাল মনে করবে সে ব্যক্তি কাফির; লিখে পোস্ট দিক ফেসবুকে, এখন যারা নায়িকার ছবিতে লাইক- কমেন্ট করেছে তাদের অনেকেই নেকি হাসিলের জন্য রাজ্জাক কিংবা সাঈদীর ছবিতে লাইক-কমেন্ট ক'রে সহি মুসলমানিত্ব ঝালাই ক'রে নেবে! এই দ্বিচারিতা অধিকাংশ বাঙালি মুসলমানের চরিত্রে প্রকট । রমজান মাস এলেই এদেশের অধিকাংশ মুসলমানের ধময়ি ভাব-গান্তীর্য প্রকট হ'য়ে ওঠে এবং তা রীতিমতো বিরক্তির পর্যায়ে চ*লে যায়। দেশের কবি-সাহিত্যিক, শিক্ষক, সংগীতশিল্পী, ঘুষখোর পুলিশ-র্যাব-মিলিটারি, মুদি দোকানদার, রিভওয়ালা, মদ্যপ, মিথ্যাবাদী, প্রতারক, মজুতদার, ধর্ষক ইত্যাদিসহ কে নেই এই দলে! আর এখন এদের ধর্মপরায়ণতা জাহির করার প্রধান মাধ্যম হচ্ছে ফেসবুক-টুইটার। যে কোনোদিন কোরান-হাদিস পড়ে নি, ৩২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।