Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

লুকিয়ে রেখে দিতেন। তারপর রাত্রিবেলা সেই হাড় আর নাড়ি নিয়ে যেতেন হিন্দুপাড়ায়, হিন্দুপাড়ার যেসব ছেলেদের সঙ্গে খেলাধুলা বা অন্য কোনো কারণে তাদের বিরোধ থাকতো ডালে গিট দিয়ে ঝুলিয়ে কিংবা টিউবয়েলের গায়ে নাড়ি পেচিয়ে রাখতেন। গল্পটা চাচা এমন রসিয়ে রসিয়ে বলতেন যে মনে হতো আমরা চোখের সামনে সেই মজার দৃশ্য দেখতে পাচ্ছি! দাদার মুখে নবীজীর মক্কা বিজয়ের গল্প শুনে যে আনন্দ পেতাম, তার চেয়েও বেশি আনন্দ পেতাম চাচার মুখে এই গল্পটা শুনে! রশিদ খানের বাগেত্রী শেষ হতেই মেঝের সাথে চেয়ারের পায়ার ঘর্ষণের শব্দ শুনতে পাই। বোধ হয় চেয়ার ছেড়ে উঠছে সবাই, হয়তো সেহেরি খাওয়া শেষ। অল্পক্ষণ পরই মসজিদের মাইক আবার হেকে ওঠে, সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, সেহেরি খাওয়ার সময় শেষ হয়েছে, সেহেরি খাওয়ার সময় শেষ হয়েছে, সেহেরি খাওয়ার সময় শেষ হয়েছে ।' ঘুম আসছে না বলে মোবাইলে ইয়োগা মিউজিক ছেড়ে ফেসবুকে টুকি। উহ! সেহেরি খাওয়ার ছবিতে ফেসবুকের ওয়াল সয়লাব, বাহারি খাবারের সঙ্গে সেলফি! বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগতের নির্যাতনও শুরু হলো! রমজান মাসে বিপুল সংখ্যক শিক্ষিত, অর্ধ শিক্ষিত এবং অক্ষর জ্ঞানসম্পনন মুসলমান সকাল-সন্ধ্যায় সেহেরি এবং ইফতারের সময় সাজগোজ ক'রে বাসার কিংবা ইফতার পার্টির নানা পদের খাবারসহ, নিজের, বন্ধুদের এবং পরিবারের লোকজনের ছবি তোলে আর মাসব্যাপী ফেসবুক-টুইটারে পোস্ট করে । ছবির সঙ্গে বিভিন্ন ধরনের ক্যাপশন জুড়ে দেয়; যেমন- আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আরও একটি রোজা পার করলাম", “বন্ধুর বাসায় ইফতার পার্টিতে', শুটিংয়ে ইফতার পার্টিতে, মদিনা সাংস্কৃতিক জোটের ইফতার পার্টিতে আমরা কজন', বখতিয়ার গ্রুপ অফ কোম্পানীর পার্টি শেষে আমরা' ইত্যাদি । গত কয়েক বছর ধ'রে চালু হয়েছে সেহেরির নতুন সংক্করণ- সেহেরি পার্টি । অনেকেই ইফতারের পর বন্ধু-বান্ধবের বাসায় যায়, সারারাত আড্ডা দেয়, তারপর ভোর বেলা উদ্যাপন করে সেহেরি পার্টি । সুযোগটা কাজে লাগিয়েছে কোনো কোনো রেস্টুরেন্ট; তারা সেহেরির খাবারের আয়োজন করে আর মানুষ বন্ধু-বান্ধব এবং পরিবার- পরিজন নিয়ে মাঝরাতে ঝলমলে পোশাক প'রে, ভারী মেকআপ নিয়ে পিকনিক মুডে যোগ দেয় সেহেরি পার্টিতে । আজ প্রথম রোজা ব'লে সেহেরি পার্টির কোনো ছবি ফেসবুকে দেখতে পাচ্ছি না, প্রথম সেহেরি হয়তো সবাই পরিবারের সাথেই খেতে চায়; তবে দু-চার দিনের মধ্যেই সেহেরি পার্টির ছবি রোশনাই ছড়াবে ফেসবুকে, আর ইফতার পার্টি তো আছেই! মাত্র কয়েক বছর যাবৎ চালু হয়েছে সেহেরি পার্টি, অথচ এরই মধ্যে নাকি এটা সংস্কৃতির অংশ হয়ে গেছে! আজকাল ব্যাঙের ছাতার মতো গজিয়ে মূল সংস্কৃতির সঙ্গে মিশে যাচ্ছে এই সব ভূইফৌড় অপসংস্কৃতি! ৩১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।