Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের দেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়, গলা কেটে হত্যা করা হয়, তাদের বাড়ি- ঘরে আগুন দেওয়া হয়, বাবা এসবের পক্ষে নন। বাবা চান সংখ্যালঘুরা থাকুক ওদের মতো, ওরা তো আমাদের পায়ের নিচেই আছে, খুনোখুনি করার তো কোনো দরকার নেই । যদিও বাবার সাম্প্রতিক ধারণা অনির্বাচিত আওয়ামীলীগ সরকার এখন ক্ষমতায় টিকে থাকতে তাদের বিশ্বাসভাজন সংখ্যালঘুদেরকে বেশি সুযোগ-সুবিধা প্রদান করছে, প্রশাসনসহ সব সেক্টুরে বড় বড় পোস্টে হিন্দুদের চাকরি দিচ্ছে। কিছুদিন আগে ড্রয়িংরুমে বসে বাবা আর চাচা এসব নিয়েই আলাপ করছিলেন । রান্নাঘরে নিজের জন্য চা বানাতে বানাতে আমি তাদের কথা শুনছিলাম । এক পর্যায়ে সদ্য বানানো ধোয়া ওঠা চায়ের মগটা ডাইনিং টেবিলে রেখে ঢুকে পড়ি তাদের কথার মধ্যে, “জামায়ত-বিএনপি ক্ষতায় থাকাকালীন যোগ্যতা থাকা সত্তেও হিন্দুদের চাকরি দেয় নি বললেই চলে। ইন্টারভিউ বোর্ডে আগেই জানিয়ে দেওয়া হতো হিন্দুদের নিয়োগ না দেবার জন্য । আওয়ামীলীগ সরকার সেই নীতি গ্রহণ করছে না, এজন্য আওয়ামীলীগের ধন্যবাদ প্রাপ্য ।' 'অল্প কিছু নিয়োগ দিলে বিষয়টা মানা যেতো, তাই ব'লে প্রশাসনের বড় পোস্টে এতো হিন্দু কমকর্তা!' বাবা বলেন। চাচা ফৌস ক'রে ওঠেন, ইন্ডিয়ার ইশারায় ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামীলীগ এসব করছে । গোপালগঞ্জ থেকে সব নমো-চাড়ালগুলোকে ধ'রে এনে চেয়ারে বসিয়েছে । আমি চাচার চোখে চোখ রাখি, “চাচা, আমাদের পূর্ব পুরুষও যে নমো-টাড়াল ছিল না, নিশ্চয় এই বিষয়ে আপনি নিশ্চিত নন; বরং ইতিহাস বলে সেই সম্ভাবনাই বেশি। তাই এ ধরনের ভাষা ব্যবহার করলে নিজেদের গায়েই থুথু ছিটানো হয়। আর আওয়ামীলীগ হিন্দুদের বড় বড় পোস্টে নিয়োগ দিয়ে বুদ্ধিমানের কাজ করছে। জামায়াতের টাকা খেয়ে মুসলমানদের দেশের সঙ্গে বেঈমানী করার সম্ভাবনা প্রবল, কিন্তু হিন্দুদের সেই সম্ভবনা নেই বললেই চলে ।' চাচা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র শিবির করতেন, এখন রাজনীতিতে সক্রিয় না হলেও জামায়াতে ইসলামীর কষ্র সমর্থক এবং চাকরি করেন ইসলামী ব্যাংকে । সবসময় নিজের যুক্তিতে অটল থাকলেও সেদিন আর এ বিষয়ে কথা বাড়াননি। আসেন দাদা । ঢাকায় নিয়ে এলেও প্রতি ঈদেই গ্রামে যেতেন ঈদ করতে । ছেলেবেলায় আমি, আমার দুই আপু আর ফুফাতো ভাই-বোনেরা চাচার কাছে তার ছেলেবেলার ঈদের গল্প শুনতে চাইলে চাচা তাদের ছেলেবেলার আনন্দ-উৎসবের অনেক গল্পের মধ্যে একটি গল্প বলতে যেমনি পুলকবোধ করতেন, তেমনি আমরাও মজা পেয়ে হাসতে হাসতে কেউ তার গায়ে কেউবা সোফায় গড়িয়ে পড়তাম । চাচার মুখে শোনা সেই অতি মজার গল্পটা হচ্ছে_ কোরবানী ঈদের সকালে গরু কোরবানীর পর চাচা এবং তার বন্ধুরা গরুর হাড় আর নাড়ি ৩০ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।