করে নি। আমার দাদী তার ভাইকে এতো বছর বাদেও ভুলতে পারেন নি, তার ভাইয়ের মতো ধর্মপ্রাণ মুসলমান নাকি তিনি জীবনেও দেখেন নি। ভাইয়ের কথা উঠলে আজও তিনি চোখের জল ফেলেন আর ভারতকে গালমন্দ করেন, ইন্দিরা গান্ধীর চৌদপুষ্টি উদ্ধার করেন! দাদীর বিশ্বাস, ভারত অর্থাৎ ইন্দিরা গান্ধীর চক্রান্তেই পাকিস্থান থেকে ভাগ হয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। দেশটা যদি আজও পাকিস্থান থাকতো তাহলে তার ভাইকে করাচীর রাস্তায় অকালে প্রাণ হারাতে হতো না। যে ভাই গাছ থেকে আম-আমড়া পেড়ে আদর ক'রে বোনকে খাইয়েছে, সেই ভাইয়ের কবরটাও তিনি দেখতে পেলেন না! এই নিয়ে দাদীর বড় আক্ষেপ; আরো একটি আক্ষেপ এই যে কতোকাল তিনি তার ভাইপুত-ভাইঝিদের মুখে ফুফু ডাকটাও শুনতে পান না, আজ তার সংসার ফুলে-ফেঁপে উঠলেও তাদেরকে নিজ হাতে রান্না ক'রে ভাল কিছু খাওয়াতে পারেন না! ভাই বিষয়ে দাদীর সর্বশেষ আক্ষেপ হলো-একাত্তরের পরে করাচীতে জন্ম নেওয়া ভাইয়ের শেষ দুটো ছেলেমেয়ে কোনোদিন বাপ-দাদার ভিটেটাও দেখতে পায় নি আর তাদের চাদমুখ না দেখেই তাকে মরতে হবে! যে কারণে আমাদের পরিবারের হিন্দু বিরোধীতা, বাংলাদেশ বিরোধীতা, ভারত বিরোধীতা, আওয়ামীলীগ বিরোধীতা কিংবা যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতার শিকড় চেতনার খুব গভীরে প্রোথিত। যেদিন জামায়াতে ইসলামীর নেতা-একান্তরের কুখ্যাত খুনি রাজাকার দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়, সেদিন সংবাদ দেখার সময় চাচা রিমোর্ট ছুড়ে মারেন টেলিভিশনের পর্দায় । রিমোর্ট ভেঙে চুরমার হয়, টেলিভিশনের পর্দায় চিড় ধরে। চাচা সাঈদীর ওয়াজের খুব ভক্ত, তাই সংবাদটা শুনে তিনি সহ্য করতে না পেরে অমন কাগু তিনি খানিকটা স্বপ্তি বোধ করেন। চাচা শুরুতে আইএস এর ব্যাপারে দারুণ উৎসাহী ছিলেন, বিশ্বাস করেছিলেন যে একমাত্র আইএস-ই পারবে সারা পৃথিবীর মানুষকে ইসলামী কওমের ছাতার নিচে এনে সত্যিকারের দার-উল-ইসলাম প্রতিষ্ঠা করতে । এমন স্বপ্ন তিনি আগেও দেখেছিলেন তালেবান আর আল- কায়েদাকে নিয়ে । লাদেন বাহিনী যখন আমেরিকার টুইনটাওয়ারে হামলা চালায় তখন আমি বেশ ছোট হলেও চাচার সেই বুনো উল্লাসের কথা আমার আজও মনে আছে । আফগানিস্থানে তালেবানরা যখন বড় বড় বৌদ্ধ মূর্তি ভাঙউছিল তখনও চাচাকে উৎফুল্ল দেখেছি। কিন্তু তালেবান আর কায়েদায় চাচার স্বপ্রভঙ্গ হয় তারা আশানুরূপ সাফল্য দেখাতে না পারায়। তাই চাচা সর্বশেষ স্বপ্ন বোনেন আইএসকে ঘিরে । কিন্তু যখন শোনেন যে আইএস কাবা শরীফেও আক্রমণ করতে চায়, তারা হজ কিংবা ঈদের জামায়াত বন্ধ করতে চায়, তখন চাচার সেই উৎসাহের মহীরুহে যেন বাজ পড়ে! চাচা হয়ে যান আইএস বিরোধী এবং এই সিদ্ধান্তে পৌঁছান যে আইএস ইসলামের শক্র ইসরাইলের সৃষ্টি, ইসলাম ধ্বংস করাই আইএসের একমাত্র উদ্দেশ্য, এটা ইসলামের বিরুদ্ধে ইহুদি-খিষ্টানদের চক্রান্ত! তার বিশ্বাস পরে সংক্রামিত হয়েছে বাবার মধ্যেও । তবে বাবা চাচার চেয়ে খানিকটা উদারপন্থী। এই যে ২৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।