ফাহাদ আর নেই! মানে ফাহাদ মারা গেছে? আমার চাচার একমাত্র ছেলে, ধর্মের প্রতি অনাস্থা আর লেখালেখির কারণে ও আমার ওপর বিরক্ত হলেও আমি ওকে আপন ভাইয়ের মতোই প্রেহ করি; অথচ বাবা বলছেন ফাহাদ আর নেই! মা আমার বুকে মাথা রেখে আমাকে আবার জড়িয়ে ধরেন । আমার পা কাপছে, তবু ডানহাতে মাকে জাপটে ধ'রে বাবার দিকে তাকিয়ে বলি, “কীভাবে হলো বাবা? “মানে! ও না চিল্লায় গেছে? «ও চিল্লায় যায় নি, জঙ্গিদের দলে ভিড়েছিল। র্যাব অভিযান চালিয়েছে ওদের আস্তানায় । আমি হা হয়ে যাই শুনে! যদিও এটা অস্বাভাবিক কিছু নয়; কেননা খুব ছোটবেলা যারা খুব ছোট থেকেই অমুসলিমদের কাফের-বিধর্মী ভাবে আর তাদেরকে ঘৃনা করতে শেখে, একটু বড় হ'লে কোরান-হাদিস পণ্ড়ে যারা জানতে পারে যে মুসলমানদের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় জিহাদ করা এবং বিধ্মীদেরকে হত্যা করা ফরজ, জিহাদের সময় প্রাণ গেলে বেহেশত নিশ্চিত; ফলে আমাদের মতো পরিবারের সন্তানদের জঙ্গিবাদে জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক, যেখানে জঙ্গিদের ফলন এখন বাম্পার, প্রচার-প্রচারণাও ব্যাপক! আমার চোখের সামনে ভেসে ওঠে চাচার মুখ; যিনি আমাদের পরিবারের ধর্মান্ধতা- বিস্তারলাভ করতে প্রয়োজনীয় সার-ওষুধ দিয়েছেন; আর তারই ধারাবাহিকতায় তার একমাত্র পুত্রের মৃত্যু হয়েছে। জানি না এতে তিনি ব্যথিত নাকি গর্বিত; ব্যথিত হ'লে দেখতে এখন কেমন লাগছে একজন অসহায় পিতার মুখ, আর গর্বিত হলেই বা কেমন দেখতে লাগছে একজন পাষণ্ড পিতার মুখ! মা আমাকে জড়িয়ে ধ'রে কবে কীভাবে আমাকে কষ্ট দিয়েছে তার জন্য অনুশোচনা করছে-রোজার মাসে আমাকে নিজহাতে খেতে না দিয়ে কষ্ট দিয়েছে, আমার একার জন্য ভাল কিছু রান্না ক'রে দেন নি; এইসব । ফাহাদ নিজের জীবন দিয়ে আমার বাবা-মায়ের চোখের পর্দাটা সরিয়ে দিয়ে গেছে, বাবা-মায়ের কাছ থেকে ক্রমশ দূরে স'রে যাওয়া আমাকে পুনরায় তাদের হৃদয়ে বসিয়ে দিয়ে গেছে। চার বছর আগে আমজাদ ওসামা থেকে যে সবুজ জন্মান্তরবাদের চক্র মৃত্যুর পরে নয়, এই মানব জীবনেই বারবার আবর্তিত হয়ঃ প্রচেষ্টা থাকলে ভূলত্রান্তি ঝেড়ে ফেলে মানুষ একজীবনেই বারবার জন্মাতে পারে । বিজ্ঞানের আলোয় ২৮০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।