মানসিকতা বর্বরতা-হিংস্রতার পথেও ধাবিত হয়। কবির স্যারের মতো শিক্ষক পেয়েছিলাম বলেই হয়তো আমি রক্ষা পেয়েছি, আমার ভেতরে সাম্প্রদায়িকতা বা বিদ্বেষের বিষবৃক্ষ শাখা-প্রশাখা মেলে বিস্তার লাভ করতে পারে নি। এর পিছনে কবির স্যারের যেমনি ভুমিকা রয়েছে, তেমনি রয়েছে আমার নিজের দৃঢ় প্রচেষ্টাও। কবির স্যার আমাকে ইতিহাস, এঁতিহ্য এবং সংস্কৃতির সুবর্ণখনির পথ দেখিয়েছিলেন, আমি তার দেখানো পথ ধরে এগোতে এগোতে একসময় সন্ধান পেয়ে যাই সেই সুবর্ণখনির। আত্মোপলন্ধির মাধ্যমে আমি সেই সুবর্ণখনির মুল্য সঠিকভাবে অনুধাবন করেছি বলেই দমন করতে পেরেছি বিদ্বেষের বিষবৃক্ষকে ৷ উপলব্ধি করেছি যে মানুষের জীবনে পারিবারিক পরিবেশ এবং বন্ধুমহল খুবই গুরুত্বপূর্ণ । আমি হয়তো সঠিক পথের সন্ধান পেয়ে নিজের এবং পরিবারের সঙ্গে লড়াই ক'রে আমার মানসিক অন্ধত্ব দূর করেছি, কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। উপরেলিখিত সূত্রগুলোর সঙ্গে কয়েক বছর আগে আরো দুটি নতুন সুত্র যোগ হয়েছে- যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধী-নাস্তিক ব্লগারদের বিচার প্রার্থী গণজাগরণ মঞ্চ বিরোধী-হেফাজতে ইসলাম প্রেমী আমি যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশে গিয়েছি, এটা নিয়েও পরিবারের সঙ্গে আমাকে লড়াই করতে হয়েছে, এখনও করতে হয়। আমাদের পরিবারের কেউ-ই যুদ্ধাপরাধীদের ফীসি চায় না। বলে, এতোদিন পর এই বুড়ো মানুষগুলোকে শাস্তি দেবার কি দরকার! দেশে কতো অন্যায়-দুর্নীতি হচ্ছে তার তো বিচার হচ্ছে না, নবীজিকে নিয়ে নাস্তিক ব্লগাররা কতো খারাপ খারাপ কথা লিখছে তার তো বিচার করছে না সরকার। এটা একটা রাজনৈতিক চাল।' আমার দাদীর বড়ভাই একাত্তরে একজন সরকারী কর্মকর্তা ছিলেন। বাঙালি হলেও তিনি নাকি পারতপক্ষে বাংলায় কথা বলতেন না, অফিসে-বাড়িতে সব জায়গায় উর্দুতে কথা বলতেন । অন্যদেরকেও উর্দু ভাষায় কথা বলার পরামর্শ দিতেন। বাংলা ভাষাকে তিনি কাফের হিন্দুদের ভাষা মনে ক'রে ঘৃণা করতেন! বিয়ে করেছিলেন পূর্ব-পাকিছানে কর্মরত একজন পশ্চিম পাকিস্থানী সরকারী কর্মকর্তার মেয়েকে । মুক্তিযুদ্ধের সময় তিনি নিরলসভাবে পাকিস্থানের পক্ষে কাজ করেছেন; এমনকি নিরপরাধ মানুষ হত্যায় নেতৃত্বও দিয়েছেন। একাত্তরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের বিজয় যখন সময়ের ব্যাপার মাত্র তখন নিজের বিপদ আঁচ করতে পেরে তিনি তার পরিবার নিয়ে পালিয়ে পাকিস্থানে চ'লে যান। যাবার আগে নাকি ব'লে যান যে এই দেশের মুসলমানরা কাফের হয়ে গেছে, কাফেরদের এই নাপাক ভূমিতে তিনি আর কখনোই ফিরবেন না। ফেরেনওনি, আশি সালে করাচীর রাস্তায় এক বোমা বিস্ফোরণে মারা যান তিনি! তার স্ত্রী-সন্তান ওখানেই স্থায়ী হয়েছে। দাদীর ভাই মারা যাবার সংবাদটা জানানোর পর থেকে তারা আর বাংলাদেশে কারো সঙ্গে যোগাযোগ ২৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।