Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ঘটনা কিছুই বুঝতে পারি না। বাবা-মা কি এমন কোনো দুঃসংবাদ পেয়েছেন যে আমি ম'রে গেছি? কিংবা বান্দরবানে কি বাস দূর্ঘটনায় পর্যটক মারা গেছে, আর বাবা-মা আমাকে ফোনে না পেয়ে ধ'রে নিয়েছেন যে ওই দুর্ঘটনায় আমার কিছু হয়েছে? ঘটনা যাই-ই হোক আমি টেনশন বেড়েছে। বান্দরবানে কোনো দুর্ঘটনা ঘটে থাকলেও আমি সে খবর জানি না, এই পাচদিন বাকি পৃথিবীর কোনো খবরই আমি নিই নি। নৌ-পথে রুমাবাজার যাবার সময়ই আমি ফোনের ইনকামিং কল বন্ধ রেখেছি, বান্দরবান এসে ফেরার বাসে উঠেও ইনকামিং কল চালু করার কথা মনে নেই। ঘটনা জানার কৌতুহলের চেয়ে আমার মন ভাললাগায় বুদ হয়ে থাকে বাবা-মায়ের আদরে । কতোদিন আমি এভাবে বাবা-মায়ের আদর পাই না, কতোদিন আমি বাবা-মায়ের গায়ের চেনা গন্ধ এমন নিবিড়ভাবে অনুভব করতে পারি না, কতোদিন বাবার বুকে মাথা রাখি না, কতোদিন আমার চুলগুলো মায়ের হাতের স্পর্শ পায় না! এক বাড়িতে থেকেও আগের মতো আদুরে আবদার করতে পারি না, দুষ্টমি করতে পারি না, তাদের অনাদরে এই চার বছরে আমি যেন বড় বেশি পরিণত আর কিছুটা রুক্ষও হয়ে গেছি! চার বছর পর আজ তাদের আকর্ষিক অপ্রত্যাশিত স্লেহ-ভালবাসা, আদর, গন্ধ-স্পর্শ পেয়ে আমার চোখে জলে এসে গেছে। চার বছর বঞ্চিত থাকার পর আজ সুযোগ পেয়ে আমিও তাদেরকে আকড়ে ধরি, যেমনি আগে ধরতাম। দু'জনই আমাকে জড়িয়ে ধরায় আমার ব্যথাময় শরীরে আরো ব্যথা লাগে, লাগ্তক ব্যথা, আমার হাড়-গোড় চুরমার হয়ে যাক; তবু আমি বাবা-মাকে ছাড়বো না, চার বছর পর আমি আবার আমার সেই আগের বাবা-মাকে ফিরে পেয়েছি! এই অনাকাজ্খিত ভালবাসায় ভিজতে ভিজতে হঠাৎ আমি বেশ ব্ব্তবোধ করি বাবার কথা শুনে, ভুল বুঝে তোরে আমরা অনেক বকাঝকা করছি, তোর ওপর অনেক অন্যায় আচরণ করছি, তুই সেসব মনে রাখিসনে বাবা ।” বাবা আমায় ছেড়ে দিয়েছেন কিন্তু তার ডানহাত আমার বাম কাধে, আর আমার ডানহাত মায়ের কাধে । আমি চোখের জল মুছে বাবার দিকে তাকিয়ে বলি, “কী বলছো বাবা এসব? কী হয়েছে বলতো? ছোট আপু আগেই এসে দাড়িয়েছে ডাইনিংয়ে, দাদী দরজার কাছে এসে বলেন, “পোলাডা আইলো জানি কইরা, ওরে বইতে না দিয়া খাড়া করাইয়া রাখছো তোমরা ।” এবার আমি মায়ের দিকে তাকিয়ে বলি, “মা, কী হয়েছে বলো না? 'যা, আগে গোসল কইরা খাইয়া-দাইয়া নে, পরে শুনিস। না, আগে বলো কী হয়েছে? প্রিজ। বাবা বলো না? ২৭৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।