Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

প্রাণ প্রাচুর্যে শোভিত সত্যিকারের ছায়াময়-মায়াময় জঙ্গল ছেড়ে পাঁচদিন পর সকালবেলায় পা রাখি ধাতু-কংক্রিটের নিষ্ঠুর জঙ্গলে! সূর্য উঠেছে কি ওঠেনি, তা বোঝার উপায় আছে এই শহরে! তবে চারদিক পরিষ্কার, সংখ্যায় কম হলেও বাস-রিজ চলতে শুরু করেছে, একটু একটু ক'রে বাড়ছে ব্যন্ততা। সাতসকালেই ভ্যাবসা গরমে গা ঘামতে শুরু করে, মনে হয় এ কোন চুলোয় এসে পড়লাম! বান্দরবানের সঙ্গে আমার নাড়ির টান নেই, সেখানে নেই কোনো রক্তের সম্পর্কের স্বজন-প্রিয়জন; তবু প্রত্যেকবার বান্দরবান থেকে ফিরে আসার সময় প্রেয়সীকে ছেড়ে আসার মতোই মন কেমন করে, ফিরে আসার পরও হৃদয় আচ্ছন্ন ক'রে রাখে বান্দরবানের বিপুল বৃক্ষরাজি, বিশ্তীর্ণ সবুজ পাহাড়, বর্ষার খরস্রোতা সাঙ্গু নদী, বিম্ময় জাগানো ঝিরিপথ, অপার মেঘসমুদ্র আর প্রকৃতির কোলে বেড়ে ওঠা সহজ-সরল মানুষ; সবকিছু যেন হাতছানি দিয়ে ডাকে! এই মন কেমন করা ভাবটা বেশ কয়েকদিন থাকে। এবারও তার ব্যতিক্রম নয় । বাসার সামনে এসে রিজ থামলে মন চাইলেও শরীর চায় না রিস্র থেকে নামি, সারা শরীর ব্যথা । প্রত্যেকবারই বান্দরবান থেকে ফেরার সময় কিছুক্ষণ একভাবে ব'সে থাকার পর মনে হয় হাটু, কোমর, কনুইসহ শরীরের ভাজপগলো লক হয়ে গেছে! জোর ক'রে সোজা করতে গেলে কষ্ট হয়। শরীরের এই ব্যথা থাকে বেশ কয়েকদিন। ব্যথা উপেক্ষা ক'রে রি থেকে নেমে ভাড়া মিটিয়ে পা বাড়াই গেটের দিকে । এখন ব্যাগ থেকে চাবি বের ক'রে তালাটা খুলতেও যেমনি আলস্য তেমনি কষ্ট । এরশাদুলকে ডাকতে গিয়ে থেমে যাই ওর ঘরের দরজায় তালা দেখে, বোধ হয় বাড়িতে ঈদ করতে গেছে। অগত্যা নিজেই ব্যাগ থেকে চাবিটা বের ক'রে তালা খুলে ভেতরে ঢুকে আবার তালা লাগিয়ে দিই। সিঁড়ির প্রতিটা ধাপ উঠতে বেশ ধকল যায় হাটু আর কোমরের ওপর দিয়ে। দরজার সামনে গিয়ে কলিংবেল বাজাই। পায়ে এখনো রুমাবাজার থেকে কেনা নেই প্লাস্টিকের স্যান্ডেলটাই রয়েছে । দরজা খোলেন বাবা, আমি কীধের ব্যাগটা মেঝেতে নামিয়ে স্যান্ডেল খুলে সবে ঘরের ভেতরে এক পা এগিয়েছি অমনি বাবা আমার বাম গালে ঠাস ক'রে এক চড় কষে প্রায় চিৎকার ক'রে ওঠেন, “তোর মোবাইল বন্ধ কেন? আমি হতবাক হয়ে বাবার মুখের দিকে তাকাই, ফোন ক'রে আমাকে পায় নি বলে এমন জোরালো থাঞ্ড়! পর মুহূর্তেই বাবা দু-হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধ'রে অবোধ শিশুর মতো কেঁদে ওঠেন! কয়েক মুহূর্তের জন্য আমাকে বুক থেকে ছাড়িয়ে আমার কপালে-গালে পাগলের মতো চুমু খেয়ে আবারও বুকে জড়িয়ে ধরেন! আমি বাবার বুকের মধ্যে মাথা গুঁজে আছি, মা ছুটে এসে বাবাসহ আমাকে জড়িয়ে ধরে কাদতে থাকেন; আমার মাথার চুলে আদর বুলান। ঘটনার আকর্ষিকতায় আমি হতভম্ব! হচ্ছেটা কী, বাবার হাতের কড়া চড় খেয়ে পরক্ষণেই আবার বাবা-মা উভয়ের বাধভাঙা আদরে আর চোখের পানিতে সিক্ত হই! আমি ২৭৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।