[০)৭5, ইকুয়েডরের তরুণ শিল্পী; আমার ভীষণ প্রিয়। দিনে-রাতে যখনই 1২০195 এর [091 91158119171, 7] ০0700110959. কিংবা 01016 ০0110 শুনি; আমার হাত দুটো অসংখ্য পালকসমৃদ্ধ ডানা হয়ে যায়, মানুষ থেকে আমি হয়ে যাই হলদে পাখি । এই এখন যেমন হলদে পাখি হয়ে উড়ছি, উড়ছি তো উড়ছি-ই! আমার উড়ানযাত্রা থামছে না; আমি উড়ে বেড়াচ্ছি চৈনিক, এশিরিয়া, ব্যাবিলন, সুমেরীয়, মিশরীয়, হিক, গ্রীক, রোমান, ইনকা সভ্যতার ওপর দিয়ে । অনেক নদী-সমুদ্ব-পাহাড় পেরিয়ে ইনকা সভ্যতার মাচুপিচু নগরের ভূমি স্পর্শ করতেই আমি মানুষ হয়ে যাই আর দেখা পাই অনেক মানুষের । প্রাণোচ্ছল, সংগীত-নৃত্যপিপাসু মানুষের নগর মাচুপিচু । মানুষ হাটছে, মনের আনন্দে গান গাইছে, নাচছে! আমি ঘুরে ঘুরে দেখছি আর হাটছি, হঠাৎ একটা পানশালার এক অচেনা নারীর আহ্বানে সাড়া দিয়ে তার অতিথি হই । জাদুকরী তার কথা, প্রাণ জুড়ানো তার গানের গলা। তার সুরেলা গলার গানে আমার প্রাণের তৃষ্ণা মেটে! তারপর তার বাড়িয়ে দেওয়া সুস্বাদু লামার মাংস খেতে খেতে চিচার পাত্রে চুমুক দিই। আহা, অমৃত! পাত্র শুন্য ক'রে আরেকপাত্র চিচার অনুরোধ জানাতেই আমি তার দিকে তাকিয়ে হতবাক হয়ে যাই! কোথায় অচেনা নারী? এতো শায়লা! মাচুপিচু থেকে দুম ক'রে আমি ফিরে আসি কেওক্রাডাং চূড়ায়! শায়লা, শায়লা, শায়লা! যেন আমার এক মনোরোগের নাম শায়লা! ভূলে থাকতে চাই কিন্তু বারবার আসে, ওকে ভুলে থাকতে অন্য নারীকে কল্পনা করি, কিন্তু সেই অন্য নারী একসময় হয়ে যায় শায়লা! খবড় জড়লধং এর সুরে ভাসতে ভাসতে তাকিয়ে আছি আকাশের নক্ষত্রপুঞ্জের দিকে। জীবনে এতোসব প্রাপ্তি, এতো অবহেলা, বঞ্চনা, ঘৃণা; তবু এ আকাশ, নক্ষত্র ও চারিপাশের এই সুন্দর প্রকৃতির দিকে তাকিয়ে যখনই মনে হয় একদিন আমি এই পৃথিবীতে থাকবো না আর এসব কিছুই দেখবো না; তখন ভেতরটা হুহু ক'রে ওঠে, শীতের শেষের বাতাসের মতো হাহাকার করে বুকের ভেতর! নক্ষত্রপু্জের দিকে তাকিয়ে হঠাৎ মুখ থেকে বেরিয়ে আসে জীবনানন্দের পরক্তি- “কোথাও চলিয়া যাৰ একদিন-তারপর রাত্রির আকাশ অসংখ্য নক্ষত্র নিয়ে ঘুরে যাবে কত কাল জানিব না আমি... কোথায় যাব? ম'রে যাব। এই পৃথিবীর বাতাসে মিশে যাবে আমার বুকের শেষ বাতাসটুকু, এই পৃথিবীর মাটিতে মিশে যাবে আমার দেহ। চিরকালের জন্য বিলীন হয়ে যাব আমি। আমিও পৃথিবীতে থাকবো না, শায়লাও থাকবে না। দুঃখ শুধু এই আমরা কেউ কাউকে পাব না! ২৭৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।