কেওযক্রাডাংয়ে আমাদের দ্বিতীয় রাত। আবছা অন্ধকারে আমি কেওক্রাডাংয়ের চূড়ায় একা দীড়িয়ে। ওরা সবাই নিচে । আমিও নিচে নেমেছিলাম; কিন্তু এই উন্মুক্ত আকাশ, আকাশের বুকে জ্বলতে থাকা অজস্র নক্ষত্র, মেঘের বজ্নাট্য আর অপুষ্ট-অনুজ্ত্বল হলেও পৃথিবীর সবেধন চন্দ্রমণি রেখে ছাদের নিচে থাকতে ইচ্ছে করছিল না। তাই আবার ওপরে উঠে এসেছি, আকাশের দিকে তাকিয়ে আমার এখন ইচ্ছে করছে মেঘ হয়ে ভেসে যাই আকাশে! দিনটা দারুণ কেটেছে, জীবনের সেরা একটি দিন। একটা তাগড়া মোরগ কিনেছিলাম পাসিংপাড়া থেকে, লালমুন থন লালার বাড়ি থেকে মসলাপাতি আর জ্বালানি কাঠ নিয়ে সন্ধ্যার পর সেটাকে বারবিকিউ করেছিল পরাগদা আর নরখেলেইমদা। আমরা কেবল ঠ্যাঙ্ের ওপর ঠ্যাঙ তুলে বাবুর মতো খেয়েছি, সঙ্গে হুইস্ি। বেশ নেশা ধরেছে আমার, গুনপগ্তন ক'রে গান গাইছি মাঝে মাঝে কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে। ইচ্ছে করছে ঘাসের ওপর শুয়ে এ দূর আকাশের নক্ষত্ররাজির দিকে তাকিয়ে থাকি। কিন্তু তাহলে হয়তো রাশি রাশি নক্ষত্র দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়বো, আর সারারাত রাশি রাশি জোক এসে শরীরের সব রক্ত খেয়ে আমাকে ছিবড়ে ক'রে রেখে দেবে! তাকিয়ে আছি অসীম আকাশের দিকে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩১৯৬ ফুট উচ্চতায় দীড়িয়ে নক্ষত্রগুলোকে অনেক বড় মনে হচ্ছে। মোবাইলে খবড় জড়লধং এর প্যান ফুট ছেড়ে দিই । 79811 1.601078190 581761]19 ২৭৬ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।