তা দেখতে । একটু পর দু'জনে আমাদের জন্য নিয়ে আসে চা আর শুকনো খটখটে বিস্কুট । অবশ্য এখানে এই শুকনো খটখটে বিদ্কুটই অমৃত'র মতো লাগে! এপাড়ার মানুষ মুরগি পোষে। বেশ তাগড়া দুটো মোরগের লোভনীয় গতর দেখিয়ে চোখের বিক্রি করবে এরা? করবে, তবে দাম একটু বেশি হবে । “তা হোক, দ্যাখো, একটা মোরগ পাও কিনা; রাতে বারবিকিউ করবো ॥” নরখেলেইমদা চ'লে যায় মোরগ কিনতে। পাসিংপাড়ার চারপাশের সৌন্বর্য, মেঘের মণিপুরি মুদ্রা আর বিশুদ্ধ বাতাস উপভোগ করতে করতে চলে আমাদের আড্ডা, কবিতা আবৃত্তি আর গান। সময় যে কী ক'রে বয়ে যায় তা বুঝতেই পারি না! হঠাৎ একটু তালভঙ্গ হয় পরাগদার মোবাইলের রিংটোন বেজে ওঠায় । পরাগদা পকেট থেকে মোবাইল বের ক'রে স্ত্রীনে দৃষ্টি বুলিয়েই বিস্ময়ে তাকায় শাশ্বতীদির দিকে, তারপর আবার মোবাইলের স্ত্রীনে। শাশ্বতীদি বলে, “কে? মা। ধরো? ফোন ধ'রে পরাগদা, “মা... চিঠি পাঠানোর পর থেকেই হয়তো শাশ্বতীদি মনের কোনে একটু হলেও আশা জিইয়ে রাখে এমন কিছুর কথা ভেবে, তাই পাঁচ বছর পর মায়ের ফোন আসায় পরাগদার চোখে-মুখে বিস্ময় ফুটে উঠলেও শাশ্বতীদির বুকের কল্লোলিত আনন্দ উছলে পড়ে মুখে! পরাগদা ফোন ধ'রে থাকে কানে; সে কিছু বলে না, শুধু শোনে । আমরা তাকিয়ে থাকি তার মুখের দিকে । শাশ্বতীদির চিঠির কথা জানা থাকায় আমার ভেতরেও প্রবল উত্তেজনা আর কৌতুহল । পরাগদার চোখ ছলছল করে, বলে, “কেঁদো না মা প্রিজ, আসবো, বান্দরবান থেকে ফিরে আমরা আসবো ।...নাও কথা বলো ।' পরাগদা মোবাইল বাড়িয়ে দেয় শাশ্বতীদির দিকে । ২৭৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।