Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

অন্ধকার রাত্রে আশশেওড়া গাছে কিছু জোনাকি বসলে যেমন লাগে, অনেক নিচে দূরের রুমাবাজার, দার্জিলিংপাড়াসহ কয়েকটি গ্রামকেও এখান থেকে ঠিক তেমন লাগছে। প্রকৃতির এই সৌন্র্ষের প্রাচুর্য এবং এই সময়ের অনুভূতি শতবার শতভাবে ভাষায় ব্যক্ত করলেও কিছু অব্যক্ত-ই থেকে যাবে, যা কেবল অনুরণিত হবে হৃদয়ে। নিবিড় নৈঃশব্দে শাশ্বতীদি হঠাৎ গেয়ে উঠে_ 'মেঘ রাঙানো পদ্ম আকাশ তোমার বাশি আমার প্রাণে মৌমাছিদের সুর ঝারায়। ভালবাসার স্বপ্ন আনে অলির প্রাণে ফুলবাহার উধাও হলো মন আমার... অনেকরাতে ঘুমালেও পরাগদা ব্যতিত আমরা বেশ সকালেই উঠে পড়ি। প্রাতঃকৃত্য সেরে নাস্তা ক'রে চা হাতে নিয়ে বাধানো লম্বা সিঁড়ি বেয়ে উঠি কেওযক্রাডাং চূড়ায়। এই সিঁড়ির পাদদেশেই লালমুন থন লালার উঠোন লাগোয়া বাড়ি আর পর্যটকদের থাকার ঘর। শীতল দেয়! এই আলোয় ছবি ভাল হবে, আবির নিচে নামে ক্যামেরা আনতে । ফিরে আসে পরাগদাকে নিয়ে। সকালটা ছবি তুলে আর পাকা ছাউনির নিচে ব'সে হাসি-ঠাট্টা-আড্ডায় কাটাই। তারপর নিচে নেমে নরখেলেইমদার সঙ্গে রওনা হই পাসিংপাড়ার উদ্দেশে । খুব বেশি দূরে নয়, অল্পক্ষণেই পৌঁছে যাই পাসিংপাড়ায়। অসম্ভব সুন্দর আর পরিচ্ছন্ন এই পাড়াটি; লম্বা আকৃতির; দু-পাশে জঙ্গলময় খাদ আর সবৃজ পাহাড়ের পর পাহাড় । পাসিংপাড়া মেঘের স্বর্গরাজ্য, এখান থেকে সবচেয়ে ভালভাবে উপভোগ করা যায় মেঘ । দূরত্ত কিশোরের মতো এদিক-সেদিক দিয়ে ছুটে যায় মেঘ, আপনা-আপনিই গায়ে এসে পড়ে। এ পাড়ার বাসিন্দারা মুরং সম্প্রদায়ের, পঞ্গাশটির মতো পরিবার বাস করে, জুম চাষ-ই তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস। আমরা এ বাড়ির-ওবাড়ির সামনে দাঁড়াই, স্ানীয়দের সঙ্গে গল্প করি, ছবি তুলি, আবার পথ চলি । পাড়ার একদম চূড়ায় উঠে এনজিও পরিচালিত একটি স্কুলের কাছে এসে থামি, এপাড়া তো বটেই আশপাশের বেশকিছু পাড়ার ছেলেমেয়েরাও এই স্কুলে পড়ে। এখন অবশ্য ঈদের ছুটি । শিক্ষকদের কক্ষ বন্ধ থাকলেও ক্লাসরুমগ্ডলোর দরজা খোলা । স্থানীয় একজনের অনুমতি নিয়ে দুটো বেঞ্ বাইরে বের ক'রে এনে বসি আমরা । সামান্য দূরে ছোট্ট একটা তাকে চায়ের কথা বলে, তারপর নিজেই উঠে যায় চায়ের সঙ্গে কি ধরনের টা পাওয়া যায় ২৭৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।