Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

পরাগদার কাণ্ড দেখে আমাদের হাসি যেন থামেই না! শাশ্বতীদি হাসতে হাসতে পারলে ফিরিয়ে দেবার জন্য । পরাগদা দূর থেকে চেচিয়ে বলে, “দাদা, ওই লাঠি ফেলে দাও, আমি আবার নতুন লাঠি নেব! পরাগদা দার্জিলিং পাড়ায় যেখানে লাঠিটা রেখে চা খেয়েছে, হয়তো সেখান থেকেই জৌকটা উঠে পড়েছে তার লাঠিতে; অথবা হাটার সময় পথের দিকে ঝুঁকে থাকা গাছের পাতা থেকে কোনোভাবে জড়িয়ে ধরেছে । “ওরে ড্যাশ' বলে পরাগদাকে নিয়ে হাসি-তামাশা করতে করতে অবশেষে আমরা পৌঁছাই কেওক্রডাংয়ের চূড়ায় । গোসল করার সময় আরেক কাণ্ড! গোসল করতে হয় নিচে নেমে এসে ক্ষেতের হাতাইল দিয়ে হেটে গিয়ে জংলা মতো জায়গার একটা গর্ত থেকে মগ ভ'রে জল তুলে । খালি চোখেই দেখা যায় যে জলের ভেতর কিছু ছিনেজোক কিলবিল করে, আশপাশের ঘাসের ডগায় থাকা ছিনেজৌক শুঁড় বাড়িয়ে দেয়, সুযোগ পেলেই তেনারা পায়ে উঠে পড়েন! পরাগদা ওখানে নামামাত্র জৌক দেখে চিৎকার ক'রে লাফিয়ে হাতাইলের ওপর গিয়ে ওঠে । আমি আর আবির দুষ্টুমি ক'রে বলি, “ওরে ড্যাশ, ওরে ড্যাশ! কোনোভাবেই সে এখানকার জলে গোসল করবে না। শেষে শাশ্বতীদি বালতি ভ'রে জল নিয়ে তাকে গোসল করাতে চাইলে রাজি হয়। অগত্যা আমি আর আবির বালতি ভ'রে জল নিয়ে দিলে সেই জল ভাল মতো চেক ক'রে শাশ্বতীদি মগ ভ'রে ভ'রে তার দামড়া সোয়ামীকে গোল করায়! রাতে কম্বল গায়ে জড়িয়ে কাঠের ছোট্ট ঘরের বারান্দার চেয়ারে বসে আছি আমরা চারজন, কারো মুখে কোনো কথা নেই । আমরা কথা বলবো কী? কথা তো বলছে প্রকৃতি, নাচছে, গাইছে! আমরা দর্শক, রীতিমতো বাকরুদ্ধ প্রকৃতির সাবলীল নৃত্যনাট্য দেখে! আদিবাসী নারী যেমনি মাথার চুল থেকে পা পর্যন্ত গহনায় সাজে, তেমনি পাহাড়ও সেজেছে মেঘের রোশনাই; মুহু্ম বিদ্যুৎ চমকে বদলে যাচ্ছে আকাশের রঙ, ঝলসে উঠছে মেঘ, যেনবা বালকের মতো কিছু মেঘ আমাদের ছুঁয়ে ভেসে যাচ্ছে বাতাসে । মনে হচ্ছে আকাশ কতো কাছে! আমরা যেমনি বিদ্যুৎ চমক, মেঘ আর আকাশের এই বর্ণিল রূপ দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে আছি, তেমনি প্রতিদিন প্রতিক্ষণ পৃথিবী এমনিভাবে আরো কতো বিচিত্র রূপ ধারণ করে, আমরা তার কতোটুকুই বা দেখতে পাই! ঠিক এই সময়েই পৃথিবীর আনাচে-কানাচে হয়তো কতো বিস্ময়কর নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হচ্ছে, যা হয়তো কেবল পশু-পাখিরাই অবলোকন করতে পারছে; হয়তো কোনোদিন মানুষের পাড়া-ই পড়ে নি সেখানে! ২৭৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।