যাত্রাবিরতি শেষে উঠে পড়ি আমরা । রোদ উঠলেও মেঘের কড়া শাসনে তা তেমন তীব্র নয়। পাহাড়চুড়ায় এই রোদ তো এই ছায়া, আলো-ছায়ার নয়নাভিরাম দৃশ্য দেখে নয়ন-প্রাণের ক্ষুধা মিটাতে মিটাতে পৌঁছই দার্জিলিংপাড়া। ছবির মতো সুন্দর পাড়াটি। পাড়ার দোকান থেকে কলা-বিষ্কুট খেয়ে, চা হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখি পাড়াটা । গাছপালা-মানুষ থেকে শুরু ক'রে মুরগি-কুকুর সবকিছুর ছৰি ধারণ করে শাশ্বতীদির ক্যামেরা । আমিও মাঝে মাঝে ক্লিক করি। ঘুরতে ঘুরতে আমরা একটা চার্চের সামনে এসে দাড়াই; চার্চের বেড়া বাশের চাটাইয়ের, ছাউনি টিনের ৷ ছাউনির বাটামের সাথে বাধা একটা মাইক। কোনো লোকজন নেই, দরজায় তালা দেওয়া । এই চার্চ ওয়ালারা মুসলমানদের মতো তরবারি ব্যবহার করে নি। এরা মিষ্টি কথায় প্রলোভন দেখিয়ে আর মাথায় হাত বুলিয়ে বহু আদিবাসীকে ধর্মীন্তরিত করেছে। নষ্ট করেছে আদিসবাসীদের নিজস্ব সংস্কৃতি। আমাদের অর্থমন্ত্রী আবিরের তাড়া খেয়ে আবার যাত্রা শুরু করি কেওক্রাডাংয়ের পথে । দার্জিলিং পাড়া অতিক্রম ক'রে কিছুটা নিচে নেমে আবার ওপরে উঠতে হয়। পথ কোথাও কোথাও একেবারেই সরু, দু-পাশের অরণ্যের লতা-পাতা আর লম্বা ঘাস ঝুলে আছে পথের ওপর, গায়ে-পায়ে ঘষা লাগছে। পথ ভাল নয়, কালকে প্রচুর বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও জল জমে আছে, লোকজনের চলাচলে কাদাও হয়েছে। কিন্তু এখন আর কোনো কিছুতেই কুছ পরোয়া নেহি' আমাদের! কেবল পরাগদার জৌকের ভয় আছে। এছাড়া আমাদের সবারই যেন জল-কাদা, রোদ-বৃষ্টির কষ্ট আর সাপ-জৌোকের ভয় লুপ্ত হয়েছে! যন্ত্রের মতো শরীর চলছে তো চলছেই, যেন এভাবেই পাড়ি দিতে পারবো আরো অনেক পথ! সবার নরখেলেইমদা । কিছুদূর এগিয়ে একটু ফাকা মতো জায়গায় এসে সবাইকে অর্ধগোলাকৃতি হয়ে দাড়াতে বলি। আমার লাঠিটা আবিরের হাতে দিয়ে দুইহাত তুলে এপিঠ-ওপিঠ দেখিয়ে বলি, 'আমার হাতে কিছু আছে? আবির বলে, “কী বলবি সোজা কথায় বল না ব্যাটা ।' “আরে অধৈর্ধ্য হোসনে, জাদু দ্যাখাবো । লম্বা আকৃতির একটা সবুজ পাতা ছিড়ে হাতে নিয়ে বলি, “দ্যাখো, আমার হাতে একটা সবুজ পাতা । এখন আমি এই পাতাটিকে প্রাণ দিয়ে একটা প্রাণিতে রূপান্তর করবো !” শাম্বতীদি বলে, “যাঃ, ফাজলামি করিস না, হাট । “আরে দীড়াও, দ্যাখোই না! সবাই তাকিয়ে আমার হাতের দিকে । আমি একটু মিথ্যে তুকতাকের অভিনয় করি, মুঠো করা হাত মুখের সামনে কয়েকবার ঘুরিয়ে ফুঁ দিয়ে দ্রুত পরাগদার লাঠির মাথার দিকে ছুড়ে দিয়ে বলি, “এই দ্যাখো! সবাই পরাগদার লাঠির মাথার দিকে ঘাপটি মেরে থাকা প্রায় দুই দেড় সাইজের সবুজ জৌকের দিকে তাকায়, পরাগদা দেখামাত্র হাতের লাঠি ছুড়ে ফেলে দিয়ে “ওরে ভোদা” বলেই ভৌ-দৌড়! ২৭২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।