Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ফেশ হয়ে নাস্তা ক'রে যাত্রা শুরু করি কেওক্রাডাংয়ের পথে । ঘরটা আবার বুকিং দিয়ে রাখি, আজ আর কাল কেওক্রাডাং কাটিয়ে পরশু রাত আবার এখানে থাকবো, তার পরদিন বান্দরবান গিয়ে ধরবো ফেরার বাস। বগালেক থেকে কেওক্রাডাং তিনঘন্টার পথ । আমাদের কোনো তাড়া নেই, আজ আর কাল বরাদ্দ কেওক্রাডাংয়ের জন্য; সুতরাং ধীরে-সু্বে কাছে- দূরের পাহাড়, গাছপালা আর মেঘপুঞ্জ দেখতে দেখতে যেতে চাই। কোথাও গাঢ় সবুজ পাহাড়, আবার কোথাও হালকা সবুজ অরণ্যের বুকের গন্ধ নিতে নিতে আমরা অসমতল পথ চলি আর মাঝে মাঝে ছবি তুলি। যতো ওপরে উঠি ততো বিমোহিত হই মেঘ-পাহাড়ের সঙ্গম দেখে; কোথাও পাহাড়ের উরুর মাঝখানে চিৎ-উপুড় হয়ে আছে ললিত মেঘ, কোথাওবা পাহাড়ের কপালে-মুখে চুমু খেয়ে লালাপ্রাব রেখে বা চুলে বিলি কেটে চ'লে যাচ্ছে লাস্যময়ী মেঘ। পথশ্রমে ভিজে যায় গায়ের গেঞ্জি, সবার মাথা-মুখ ঘেমে দরদর ক'রে ঘাম ঝরে । গলা শুকিয়ে গেলে দীড়িয়ে কয়েক ঢোক জল খেয়ে আবার পথ চলতে শুরু করি। এভাবে কয়েকদিন হাটলে শরীরের বাড়তি চর্বি »'রে যাবে । আমরা কেউ-ই অবশ্য মোটা নই; আমার আর শাশ্বতীদির স্বাস্থ্য স্বাভাবিক, আবিরের শরীরে মাংসের কিছুটা ঘাটতি আছে, শুধু পরাগদার ভুড়িটা সামান্য সামনে ঝুঁকেছে। নরখেলেইমদার কথা আর কী বলবো! মাঝারি আকৃতির পিটানো শরীর, কোথাও বাড়তি চর্বি নেই। থাকবে কী করে? তার তো দিন কাটে এভাবে পাহাড়ে হেটে হেটেই! এই যে আমাদের নিয়ে এসেছে, ফিরে গিয়ে যদি আবার পর্যটক পায় তো সঙ্গে সঙ্গেই চলে আসবে; শরীরে চর্বি জমানোর মতো অবসর বেশি নেই তার । গাইডবৃত্তির উপার্জনেই সংসার চালাতে হয় তাকে। মাঝপথে পর্যটকদের সাময়িক বিশ্রামের জন্য একখানা বেড়াহীন টিনের দো-চালা ঘর, বসার জন্য তিনদিকে চাঙা পাতা । হাত-পা ছড়িয়ে বসে পড়ি সবাই । আমাদের পায়ের নিচে এবং পাহাড়ের ঢালে ছড়ানো-ছিটানো কলার খোসা, চকলেট-চিপসের মোড়ক, সিগারেটের প্যাকেট ইত্যাদি । এসব আমাদের মহান বাঙালীদের কীর্তি! পাহাড়ে বেড়াতে এলে পণ্যের মোড়ক, প্লাস্টিক প্রভৃতি ব্যাগে জমিয়ে রেখে পরে নির্দিষ্ট ময়লার ঝুড়িতে ফেলতে হয় যাতে পাহাড়ের পরিবেশ নষ্ট না হয়; কিন্তু সেই বোধ অধিকাংশ বাঙালী পর্যটকের নেই। এদের অন্তরে মাধুর্য নেই, তাই পাহাড় কিংবা সমতলের সৌন্বর্য ম্লান করতে এদের একটুও বাধে না! আমাদেরই বয়সী এক যুবক একটা গাধা তাড়িয়ে নিয়ে যাচ্ছে বগালেকের দিকে। নরখেলেইমদার কাছ থেকে জানতে পারি ও রুমাবাজার যাচ্ছে । রুমাবাজার থেকে নিত্য বিভিন্ন পাড়ার দোকানে বিক্রি ক'রে ছেলেটি । ২৭১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।