Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ঘুম ভাঙে নরখেলেইমদার ডাকে । চোখ মেলে দেখি খোলা জানালা দিয়ে হুড়মুড়িয়ে ঢুকছে মেঘ! ওরা তিনজন এখনো ঘুমাচ্ছে। আমি গায়ের কম্বল সরিয়ে উঠে দরজা খুলতেই নরখেলেইমদা বলে, “দাদা রেডি হন, একনই রওনা করি ।' আমি ওদেরকে জাগিয়ে ব্রাশ নিয়ে বারান্দায় দীড়াই। সাদা মেঘে আচ্ছন্ন হয়ে আছে পুরো বগালেক । পুরু মেঘের কারণে অল্প দূরের জিনিসও ঝাপসা দেখাচ্ছে, আর বেশি দূরে তো মেঘ ছাড়া অন্য কিছু দেখাই যাচ্ছে না। বেশ শীত অনুভূত হচ্ছে। সমতলে এখন গরমে প্রাণ ওষ্ঠাগত, আর এখানে কাল সারারাত ঘুমিয়েছি কম্বল গায়ে দিয়ে! কাঠের সিঁড়ি দিয়ে কয়েক পা নামতেই চোখে পড়ে বিরাট এক মাকড়সার জাল, মাঝখানে মাকড়সা; এতো বড় মাকড়সা আগে কখনো দেখি নি। মেঘে ভিজে গেছে জাল, সুতো থেকে মুক্তার মতো ঝুলছে জল। ঘর থেকে ক্যামেরাটা নিয়ে এসে নানান ত্যাঙ্গেল থেকে কয়েকটা ছবি তুলি। মাকড়সাকে খুব বেশি বিরক্ত না ক'রে ক্যামেরা যথাস্থানে রেখে নিচে নেমে যাই। ব্রাশ করে প্রাতগ্ককৃত্য সারতে টয়লেটে ঢুকি, বেরিয়ে দেখি চারদিক পরিষ্কার, দূরের গাছপালাও দৃষ্টিগোচর হচ্ছেঃ আসলে ডাকাত বাতাস বগালেকের শরীর থেকে খুলে নিয়ে গেছে মেঘের আবরণ! সকালবেলার বগালেক আমাদের মিরপুরের এক পাগলীর মতো; এই শরীরে কাপড় আর একাগাদা ছেঁড়া ন্যাতা তো কিছুক্ষণ পরই সম্পূর্ণ নগ্ন! ২৭০ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।