নিচের দিকে হলেও আমার নামটি আছে; শারীরিকভাবে না হোক মানসিকভাবে তো আমি সুকান্ত, তপন, অলক, মহাদেবকে নির্যাতন করেছি; এটা ভাবলেই আমি স্থির থাকতে পারি না, দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করে! তপন, অলক আর মহাদেব বাংলাদেশেই আছে; তপন ভর্তির কিছুদিন পর অলক আর মহাদেব যখন ঢাকায় আসে, তখন একদিন আমি ওদের তিনজনকে ডেকে ক্ষমা চেয়েছিলাম আমার অতীত কৃতকর্মের জন্য । আমাকে ক্ষমা চাইতে দেখে ওরা প্রথমে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়, তারপর তপন বলে, ক্ষমা চেয়ে কেন আমাদের ব্বিত করছিসঃ ক্ষমা চাইতে হবে না।' আমি বলি, ক্ষমা আমাকে চাইতেই হবে বন্ধু, আমি তো জানি যে আমি তোদেরকে কতো কষ্ট দিয়েছি।' মহাদেব বলে, “জানিস, ছোটবেলা থেকেই আমরা ওসব কথা শুনতে শুনতে অভ্যস্ত, এখনো শুনতে হয় কি ব্যক্তিজীবনে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে । আমরা ধরেই নিয়েছি যে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ে জন্মানোর কারণে আমাদেরকে এইসব প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়েই যেতে হবে । ছোট থাকতে এসব কথা শুনে কষ্ট পেতাম, এখন এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের ক'রে দিই। তবু একটা কষ্ট আমাদের বুকে বাজে । আমাদের ব্যথাটা সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ কখনোই সেভাবে অনুভব করতে পারে না, তুই যে এতোদিন পর পেরেছিস, এজন্য তোকে ধন্যবাদ । আমি মহাদেবের দিকে তাকিয়ে দেখি, ওর চোখের ভেতর জল টলমল করছে । তপন আর অলকের দিকে তাকিয়েও একই চিত্র দেখতে পাই । তিনজনের চোখেই একই রকম জল, মুখে একই রকম অভিব্যক্তি; হয়তো তিনজনের বুকে একই রকম ব্যথা তাই! ওদের চোখের জল আমার চোখেও সংক্রামিত হয়, আমি ওদের তিনজনকে জাপটে ধ'রে কেঁদে ফেলি। ওরা তিনজন আমাকে ক্ষমা করেছে, কিন্তু সুকান্তর কাছে আমি আজও ক্ষমা চাইতে পারি নি। ফেসবুকে সুকান্ত গঙ্গোপাধ্যায় লিখে কতোবার সার্চ দিয়েছি, কতো সুকান্ত'র দেখা পেয়েছি, কিন্তু তাদের মধ্যে আমার বন্ধু সুকান্তকে খুজে পাই নি। তবে আমার বিশ্বাস ওর সঙ্গে আমার দেখা হবেই । যাবার আগে ও তপনকে বলেছিল যে ওরা উত্তর চব্বিশপরগণার দত্তপুকুরে চ'লে যাচ্ছে । আমি একদিন দত্তপুকুরে যাবই সুকান্তকে খুজতে, এ আমার আবেগের কথা নয়, আমি যাবই ওর কাছে ক্ষমা চাইতে; নইলে সারাজীবন যতোবার স্কুলের স্থৃতি ওর মনে পড়বে ততোবার অন্যদের মতো ও আমাকেও ঘৃণা করবে। করলে কিংবা যে কোনোভাবেই হোক তার মস্তিষ্কের উর্বর জমিনে ভুল বীজমন্ত্র প্রোথিত হ'লে ২৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।