ওঠে, চোখ ভিজে যায়। শাশ্বতীদি আর পরাগদার বাবা-মা ওদেরকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমার বাবা-মা আমাকে দূরে ঠেলে দেয় নি; আমি তাদের কাছেই থাকি। একই বাড়িতে থাকি, খাই, ঘুমাই; তবু মনে হয় তারা আমার থেকে অনেক দূরে থাকে, যে দূরত্ব পরিমাপ করা সম্ভব নয়, কেবল অনুভব করা সম্ভব; আমার বাবা-মাকে আমি আমার মতো ক'রে পাই না, যেভাবে আগে পেতাম । দু-দিনের পৃথিবীতে মানুষের সংকটের শেষ নেই; সংকটের বিবিধ রূপ; বিবিধ রঙ! চিঠি প'ড়ে আমি স্তব্ধ হয়ে ব'সে থাকি, হৃদয় ব'লে যদি কিছু থাকে, তবে এই চিঠি পড়ার পরও কি কোনো বাবা-মা পারে তার সন্তান আর সন্তানসম বৌমাকে দূরে সরিয়ে রাখতে? যদি পারে তবে পাষণ্ড সেই বাবা-মা! আমার নীরবতার অবসরে নৈঃশব্দ অন্ধকারে শাশ্বতীদি হঠাৎ গেয়ে ওঠে নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড় এ মন বলাকা মোর অজানার আহ্বানে ২৬৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।