Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

প্রেম-ভালবাসা, একে অপরের প্রতি বিশ্বাস, পারস্পারিক শ্রদ্ধাবোধ; এ কী সত্য নয় মা? এ কী চিরন্তন নয় বাবা? আমি জানি যে আমাদের জন্য সমাজের মানুষের কাছে তোমাদের মাথা হেট হয়েছে, তোমাদের হয়তো অনেক তীক্ষ কথা শুনতে হয়েছে; নিশ্চয় এখানো মানুষ তোমাদেরকে বিব্রত করে । কিন্তু যে সমাজ অন্ধ, সেই সমাজের মানুষের কাছে তোমরা কেন মাথা হেট করে থাকবে? যে সমাজ কৃপমপ্্ুক, সেই সমাজের মানুষের কথা তোমরা কেন গায়ে মাখবে? আমাদেরকে তোমরা বুকে নাইবা ঠাই দিলে, কিন্তু তোমরা মানুষের মাঝে মাথা উঁচু ক'রে বাচো। তোমরা যেমনি কোনো অপরাধ করো নি, তেমনি অপরাধ করি নি আমরাও । কেউ ফৌড়ন কাটতে এলে তাকে শুনিয়ে দাও তারই ঘরের ঠাকুরের আসনে বসা বিষ্ত্রর মোহিনী রূপের গল্প, বিষ্ণু আর শিবের মিলনের গল্প, দুন্ন্ত-শকুন্তলার গল্প, অর্জন-উলুগী কিংবা চিত্রাঙ্গদার বৃত্তান্ত। দেখবে নিতান্ত বর্বর হলেও জিভ গোটাতে বাধ্য হবে। বাবা, তনয়ের কাছে শুনেছি তোমার ডায়াবেটিসের কথা । কিন্তু তুমি নাকি চুরি ক'রে মিষ্টি খাও? বাড়িতে মা এখন মিষ্টি রাখে না ব'লে তুমি নাকি বাজারে গিয়ে অনাথ ঘোষের দোকান থেকে মিষ্টি কিনে খাও? প্রিজ বাবা, একটু নিয়ম ক'রে চ'লো; সকাল-বিকাল একটু হেটো। পলকের জন্য মেয়ে খুজছো, নাতি-নাতনির মুখ দেখে যেতে হবে না! মা, তুমিও নাকি অনিয়ম করো, নিজের শরীরের প্রতি ঠিক মতো যত্র নাও না? গ্রিজ মা, তোমরা দু'জনেই একটু নিয়ম ক'রে চ'লো। এই পৃথিবীতে তোমাদের থাকতে হবে আরো অনেকদিন, পৃথিবীর আরো অনেক পরিবর্তন তোমাদের দেখে যেতে হবে। মা-বাবা, আমার ভীষণ ইচ্ছে করে তোমাদের আদর-প্লেহ পেতে, ইচ্ছে করে নিজে হাতে রান্না ক'রে তোমাদেরকে খাওয়াতে, তোমাদের সাথে তোমাদের ছায়ায় থাকতে ইচ্ছে করে। জানি না আমার এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে কিনা, কিন্তু স্বপ্ন দেখতে তো দোষ নেই, তাই স্বপ্ন দেখি যে অভিমান ভুলে তোমরা আমাদেরকে বুকে টেনে নিয়েছো। সেই দিনের অপেক্ষায় আছি আমি । ভাল থাকো মা, ভাল থাকো বাবা; আনন্দে থাকো । ইতি তোমাদের বৌমা শাশ্বতী চিঠি পড়া শেষ হ'লে আমি মোবাইলটা নিচের দিকে ধরি যাতে আলো আমার মুখে না পড়ে, শাশ্বতীদি আমার মুখের অভিব্যক্তি পড়তে না পারে। এমনিতেই শায়লার কথা ভাবতে ভাবতে মনটা ভীষণ দূর্বল হয়ে পড়েছে, তার ওপর এই চিঠি পণ্ড়ে আমার ভেতরটা কেদে ২৬৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।