Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

চলো আমরা গিয়ে বাড়ি উঠি, বাবা-মা নিশ্চয় আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে দেবে না! কিন্ত জানো তো, তোমাদের বড় অভিমানী ছেলে, একদিন দূর ক'রে দিয়েছিলে, তাই না ডাকলে আর ফিরে যাবে না কোনোদিন; কেবল তোমাদের জন্য কষ্ট পাবে আর চোখের জল ফেলবে । জানো মা, ও মাঝে মাঝেই ঘুমের মাঝে তোমাকে স্বপ্নে দেখে “মা” ব'লে চিৎকার ক'রে ওঠে । আমি হয়তো তখন জেগে থাকি কিংবা ওর চিৎকার শুনে ঘুম ভেঙে গেলে দেখি স্বগ্ন দেখার পর ও বাচ্চা ছেলের মতো হু হু ক'রে কাদছে। ওর কান্না আমাকেও ছোয়, আমরা দু'জন দু'জনকে ছুঁয়ে বিছানায় ব'সে কীদি। মা-বাবা, তোমাদের কাছে এবং আমার বাবা-মার কাছে আমরা দু'জনই অপরাধী । তোমাদের ভাষায় পরাগের অপরাধ, ও একটা ছেলের সঙ্গে সংসার করছে, তাও আবার মুসলমান ছেলে; আর আমার বাবা-মায়ের ভাষায় আমার অপরাধ, আমি ছেলে হয়ে নিজেকে মেয়ে পরিচয় দিয়ে একটা ছেলের সঙ্গে সংসার করছি। তার ওপর আবার আমরা বিয়েই করি নি! মা, এটা কি নিন্দনীয় কিছু? বাবা, এটা কি আমাদের অপরাধ? তোমাদের ছেলে আর আমি না হয় কোনো প্রথাগত ধর্মে বিশ্বাসী নই, নাস্তিক; কিন্তু তোমরা তো ধর্মে বিশ্বাস করো, পৌরাণিক দেবদেবীদের কাহিনী বিশ্বাস ক'রে তাদেরকে পূজা করো । আমাদের দু'জনের মিলন যদি অপরাধ হয় তবে বহুকাল আগেই তোমাদের অনেক দেবদেবী এবং দেবতুল্য মানুষেরা সেই অপরাধে অপরাধী । তাহলে আমাদের মতো তোমরা তাদেরকে কেন বর্জন করছো না; কেন তাদেরকে মন্দিরে স্থান দিয়ে ফুল-মালা-চন্দন পরিয়ে, নিজেরা ব্রত থেকে ঘটা ক'রে পূজা করছো? পরাগের মুখে শুনেছি, তোমরা বছরে একবার বাড়িতে নারায়ণ পুজা করো; নারায়ণের অন্য নাম বিষ্জু। বাবা-মা, দেবতা এবং অসুরদের সমুদ্রমন্থনের গল্প তোমরা নিশ্চয় জানো, সমুদ্র মন্থন ক'রে অমৃত পাওয়া গেলে সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে দন্দ বাধে, আর দন্দ নিরসনে স্বয়ং বিষ্্ু মোহিনী মায়ায় সত্ী-রূপ ধারণ ক'রে দানবদের কাছ থেকে অমৃত নিয়ে দেবতাদের পান করিয়েছিলেন । মা, আমি শুনেছি তুমি শিব পূজা করো । জানো নিশ্চয় মহিষাসুরের বোন মহিষীকে বধ করার জন্য বিষ্ঞ্ মোহিনী রূপ ধারণ করেছিলেন, আর শিব এবং মোহিনীরূী বিষ্ত্ুর মিলনের ফলে জন্ম হয়েছিল অয়প্লানের। মা, পরাগ যদি অপরাধী হয়ে থাকে, তাহলে শিবও তো সমান অপরাধী; আমি যদি পাশী হয়ে থাকি, তাহলে বিষ্ুও সমান তো পাপী । কিন্তু তোমরা সেই করেছ! তোমাদের বিশ্বাস মতে যদি ধ'রে নিই যে পরকাল আছে, তাহলে পরকালে গিয়ে ভগবান শিব আর বিষ্ত্ুর মুখোমুখি দাড়িয়ে নিজের সন্তানকে ত্যাগ করার প্রশ্নে কী জবাব দেবে তোমরা? ২৬৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।