Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

অগত্যা নিজের কথাটা চেপে রেখে বলি, “কী কাণ্ড? “আমার শ্বশুর-শাশুড়িকে চিঠি লিখে পাঠিয়েছি তনয়ের কাছে ।' “কবে পাঠিয়েছ? “তনয় আজকে বাড়ি গেছে, নিশ্চয় এতোক্ষণে চিঠি পৌঁছে দিয়েছে ওর মামা-মামির কাছে । 'পরাগদা জানে? 'না। তুই বলিস না ওকে । আগে দেখি কী রেজাল্ট আসে, তারপর বলবো । হাতে লেখা দীর্ঘ চিঠির ছৰি তুলে রেখেছি মোবাইলে ।' শাশ্বতীদি চিঠির প্রথম পাতাটা বের ক'রে মোবাইল এগিয়ে দেয় আমার দিকে, “প'ড়ে দ্যাখ, পরপর আছে পাতাগুলো । আমি মোবাইল হাতে নিয়ে চোখ রাখি স্ত্রীনে- মা-বাবা, আমার প্রণাম ও ভালবাসা নিও । পুলককে আমার গ্নেহাশীষ জানিও। তোমাদেরকে আমি তুমি করেই বলি, কেননা তোমরা তো আমার দূরের মানুষ নও; আমার জন্মদাতা-জন্মদাত্রীর মতো তোমরাও এখন আমার শ্রদ্ধা-ভালবাসার মানুষ, আপনজন । আপনজনকে আমার আপনি বলতে ইচ্ছে করে না, তাই তোমাদেরকে তুমি করেই বলি। মা-বাবা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভাল আছো; পরাগকে তোমরা দূরে সরিয়ে দিলেও এখনো তো তোমাদের সামনে পুলক আছে, পুলক এখন তোমাদের চোখের মণি, তোমাদের ভবিষ্যত। অবন্তীদি আছে, জামাইবাবু আছে, ফুটফুটে দুটো নাতি-নাতনিও আছে তোমাদের । তনয়ের কাছ থেকে জানতে পারলাম যে পুলকের জন্য সু-পাত্রী খুজছো। সু- পাত্রী নিশ্চয় পেয়ে যাবে, নিশ্চয় পুলকের বউ হবে তোমাদের মনের মতো বউ । তোমরা ভালই আছো, ভাল থাকো তাই-ই চাই। মা, আমরা ভাল নেই; বাবা, আমাদেরও ভাল থাকতে খুব ইচ্ছে করে। কিন্তু কী ক'রে ভাল থাকবো বলো? গত এক দশক আমি আমার বাবা-মাকে দেখি না, আর পরাগ তোমাদেরকে দ্যাখে না পাঁচ বছর। বাবা-মা থাকতেও আমরা মাকে মা, বাবাকে বাবা ব'লে ডাকতে পারি না। মানুষ একজীবনে কতো বছর বাচে বলো, সত্তর-আশি-নব্বই কিংবা একশো বছর? এই ছোট্ট জীবনে বাবা-মাকে পায় আরো অল্প সময়ের জন্যঃ আর এই অল্প সময় থেকে যদি রাগারাগি কিংবা মান-অভিমানে আরো পাচ-দশ বছর চ'লে যায়, তবে আর থাকেটা কী বলো? আমরা বড় দুর্ভাগা! এই দ্যাখো না, ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ শিকড়ের টানে কেউ বাড়ি যাচ্ছে, কেউবা যাচ্ছে শ্বশুরবাড়ি। আর আমরা দু'জন? আমরা না যেতে পারছি বাবার বাড়ি, না যেতে পারছি শ্বশুরবাড়ি । ভাইবোন-আত্মীয়-স্বজন থেকেও এখন আমাদের না আছে কোনো ভাইবোন, না আত্মীয়-স্বজন। ব্যতিক্রম কেবল তনয়, ও-ই মাঝে মাঝে বাসায় আসে, বৌদি ব'লে ডেকে আমার প্রাণ জুড়ায়। এজন্য ওকে গঞ্জনাও সইতে হয়। আমি এবার পরাগকে বলেছিলাম, ২৬৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।