আমার বাবা-মাকেও ত্যাগ করতে বলবে না এর নিশ্চয়তা কোথায়! আমি আমার মনুষ্যত্ব বিকিয়ে সাজানো ধার্মিক হতে পারবো না। পারিওনি; তাই দু'জনের পথ বদলে গেছে। ও হয়তো সহজেই ভুলে গেছে যে দু'বছর আগে এই বগালেকেই আমরা কী দারুণ সময় কাটিয়েছি, একে অপরকে জড়িয়ে ধ'রে ব'সে থেকেছি বাকি পৃথিবী ভুলে! ও হয়তো ভুলে গেছে যে রুমা বাজারের একটা হোটেলে আমরা প্রথম রাত্রিযাপন করেছি, শারীরিক সম্পর্কে জড়িয়েছি। গত মার্চে ওর বাগদান হয়েছে এক প্রবাসী ছেলের সঙ্গে । ও হয়তো অনেক কিছুই ভুলে গেছে, আমিও ভুলতে চাই; কিন্তু পারি না। বার বার অশরীরি শায়লা আমার কাছে আসে; যখন যে কল্পনা করি; তার মধ্যেই ও ঢুকে পড়ে । আমি হয়তো ওকে ভুলতে পারবো না কোনোদিন, দূর থেকে সারাটা জীবনই ওকে ভালবেসে যাব! আমি ঘাড় ঘুরিয়ে দোতলার দিকে দৃষ্টি ছুঁড়ে দিই । দুর থেকে শাশ্বতীদিকে ভালভাবে দেখতে না পেলেও ঘরের আলোর একফালি চুইয়ে তার পিঠের দিকে পড়ায় অনুমান করতে পারি যে ওটাই শাশ্বতীদি। সাড়া দিই, “আমি এখানে দিদি ।' 'কী করছিস? শাশ্বতীদি এসে বসে আমার পাশে, “এই তুই একা একা এখানে এসে ব'সে আছিস, কাছেই জল, যদি পড়ে যেতি। ধুর, তুমি আমাকে অতো মাতাল ভাবো! আমি মাত্র তিন পেগ খেয়েছি" এখানে মশা কামড়াচ্ছে না রে? না, অডোমাস মেখেছি ভাল মতো । ওরা কী করছে? “ওরা এখন দার্শনিক বনে গেছে!” পেটে মদ পড়লেই পরাগদা দার্শনিক বনে যায়, অনর্গল জ্ঞানগর্ভ কথা বলতে থাকে; কম যায় না আবিরও । আমিও আগে মদ খেয়ে বেশি কথা বলতাম, কিন্তু শায়লা ছেড়ে যাবার পর থেকে মদ খেলেই ওর কথা মনে পড়ে, ওর কথা বলতে ইচ্ছে করে। কিন্তু এক কথা আর কতোবার ব'লে বিরক্ত করবো ওদের? তাই দু-জনের বিগত দিনের স্মৃতির সরোবরে ডুব দিয়ে আমি চুপ ক'রে থাকি। শায়লার বিষয়ে শাশ্বতীদি এবং পরাগদা সবই জানে; আর আবির তো জানেই, ও-ই তো আমাদের প্রেমের দূত। এখন কেন জানি না শায়লার কথা বলতে ইচ্ছে করছে শাশ্বতীদিকে, হয়তো আগে বলেছি এসব কথা, তারপরও আবার বলতে ইচ্ছে করছে। শায়লার প্রসঙ্গ তুলতে যাব তার আগেই শাশ্বতীদি বলে, তোকে বলবো বলবো ক'রে আর বলা হয় নি, আমি না একটা কাণ্ড ক'রে ফেলেছি ।' ২৬৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।