আজ চানরাত, কাল ঈদ। একারণেই আমরা ছাড়া আর মাত্র কয়েকজন পর্যটক আছে এখানে; কাল থেকেই হয়তোবা পর্যটক বাড়তে শুরু করবে । পর্যটক বেশি থাকলে এতোটা সুনসান থাকে না, এদিক-সেদিক দিয়ে পর্যটকরা হাটাচলা করে, মদ্যপান ক'রে জোরে জোরে কথা বলে, গান গায়, কোথাও আগুন জ্বালিয়ে বারবিকিউ করে হই-হুল্লোর যায় না এখনকার মতো । আবেগাক্রান্ত আমি; এমনিতেই আমি আবেগী মানুষ, তার ওপর পেটে তিন পেগ পড়ায় আবেগ উথলে ওঠে । তিন পেগ পেটে চালান করেই আমি লেকের পাড়ের মরা গাছটার ওপর এসে বসি একা একা সময় কাটাবো ব'লে, নিজের মুখোমুখি হবো ব'লে। পরাগদা, শাশ্বতী আর আবির এখানো ঘরে বসে পান করছে। আমি সখের পানশৌগু, ন'মাসে-ছ'মাসে একবার পান করি। পান করলেই খুব আবেগাক্রান্ত হই আর শায়লাকে মনে পড়ে । চিৎকার ক'রে কাদতে ইচ্ছে করে, অথচ আমি নীরবে কাদি! বাইরে থেকে দেখে অনেকেই আমাকে অরসিক অবেগশুন্য মানুষ মনে করে । আমার সাথে যারা গভীরভাবে শাশ্বতীদি আর আবির। এক বছর হলো, শায়লার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গেছে। আমার অপরাধ? আমি নাস্তিক! আমাদের সম্পর্ক হবার আগে থেকেই আমি নাস্তিক, শায়লা তা জানতো । কিন্তু তখন আমার সঙ্গে সম্পর্ক গড়তে ওর কোনো অসুবিধা হয় নি। ও নাকি ভেবেছিল নাস্তিকতা আমার পাগলামি, এক সময় আমার মাথা থেকে নাস্তিকতার ভূত চ'লে যাবে; মুখে মুখে নাপ্তিকতার কথা বললেও ধর্মীয় রীতি-নীতি মেনেই ওকে বিয়ে করবো । কিন্তু যখন একের পর এক ব্লগার খুন হতে থাকে, তখন থেকেই ও আমাকে লেখালেখি বন্ধ করার জন্য গীড়াপীড়ি শুরু করে। কিন্তু যখন দ্যাখে যে নাস্তিকতা কেবল আমার মুখের বুলি নয়, আমি হদয়েও ধারণ করি। ধারণ করি অসাম্প্রদায়িক-মানবিক চেতনা, তখনই ঘুরে দীড়ায় ও। ১৪৪ ধারা জারি করে আমার ওপর যে আমি যদি নাস্তিকতার পথ ছেড়ে ধর্মের পথে না ফিরি তাহলে ও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আমি ওকে বলি, “আমরা কোর্টে রেজিস্ট্রি ক'রে বিয়ে করবো । বিয়ের পর তুমি ধর্ম পালন করলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে ধর্ম পালনের জন্য চাপাচাপি করতে পারবে না । কিন্ত ও নিজের সিদ্ধান্তে অনড় থাকে, ওর বাবা-মা নাকি নাস্তিক জামাইকে মেনে নেবে না। আমিও ওর শর্ত মানতে পারি নি। আমি ওকে ভালবাসি, ভীষণ ভালবাসি, ওর জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত; কিন্তু কখনোই আমি আমার আদর্শ, বিশ্বাস, নৈতিকতা, সত্তা বিসর্জন দিতে পারবো না। কারো জন্যই পারবো না, প্রয়োজনে পৃথিবীতে একা বাঁচবো । ও আমাকে নাত্তিকতা ত্যাগ করতে বলেছিল, ভবিষ্যতে বিয়ের পর নিজের সুবিধার জন্য ও যে ২৬৩] ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।