আর্মি ক্যাম্পে রিপোর্ট ক'রে ব্যাগ থেকে শুকনো কাপড় নিয়ে গোসলের উদ্দেশে যাই বগালেকের ঘাটে । ঝড়ে উপড়ে পড়া একটা গাছের বাকলহীন ডালে জামা-কাপড় রেখে আসি। ভয় লাগে আমার । একে তো জলজ উত্ভিদে পা জড়িয়ে যায়, তার ওপর এখানে নাকি অনেক বড় বড় মাছ আছে; এই ভরা যৌবনে মাছের খাবার হতে চাই না! বগালেকের জল এই সময়ে দারুণ স্বচ্ছ থাকায় অনেকটা গভীরের মাছও দৃষ্টিগোচর হয়। গভীরতা আনুমানিক ১৫০ ফুট, বিজ্তুতি ১৫ একর জায়গায় । আশপাশের গাছপালার ছায়া পড়েছে এখন লেকের কোনার দিকে, আর মাঝখানে আকাশ এবং মেঘের প্রতিবিম্ব । বগালেক নিয়ে স্থানীয়দের মধ্যে লোকগাথা চালু আছে যে-অনেককাল আগে চোঙা আকৃতির পাহাড়ের গুহায় এক অদ্ভুত প্রাণি বাস করতো, লোকে সেই অদ্ভূতদর্শন প্রাণিকে বগা নামে ডাকতো । বম ভাষার বগা শব্দের অর্থ ড্রাগন । পাহাড়ের পাদদেশে বাস করতো আদিবাসীরা, তারা বগাকে সন্তুষ্ট রাখতে নানা ধরনের জীবজন্তু ছেড়ে আসতো গুহার মুখে । হঠাৎ করেই আদিবাসীদের গ্রাম থেকে ছোট ছোট ছেলে-মেয়ে হারিয়ে যেতে শুরু করে। সকলের সন্দেহের তীর বগার দিকে । এক রাতে গ্রামের সাহসী মানুষেরা মশাল জ্বালিয়ে লাঠি, তীর- ধনুক, বল্পম প্রভৃতি অস্ত্র নিয়ে বগার গুহায় গিয়ে তাকে আক্রমণ করে, মানুষের হাতে প্রহৃত তো মরেই সেই সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণে ভেঙে খান খান হয় পাহাড় আর জন্ম নেয় এই হুদ, তখন থেকেই এই হুদের নাম বগাকাইন হুদ বা বগা হুদ কিংবা বগালেক। লোকগাথা লোকগাথাই, বংশ পরম্পরায় মানুষের মুখে মুখে প্রচলিত লোকগীথায় যৌক্তিক তত্ব কিংবা সত্য খুঁজে পাওয়া মুশকিল। তবে কখনো কখনো লোকগীথার মধ্যে সত্যের একটি সুতো পাওয়া যায়। ভূতান্বিকদের ধারণা লেকটি সম্ভবত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা মহাশুন্য থেকে বৃহৎ উক্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। আগ্নেয়গিরির জ্বালামুখ হ'লে সত্যের সুতোর মতো লোকগাথার আগুনের ব্যাপারটাই শুধু সত্য, বাকিসব মানুষের কল্পনা ৷ আগ্নেয়গিরির ভ্বালামুখ হবার সম্ভাবনাই বেশি, লেকের তলদেশে উষ্ণ জলের একটি প্রত্রবণ রয়েছে, এপ্রিল-মে মাসে প্রত্রবণ থেকে উষ্ণ পানি বের হবার সময় লেকের জলের রঙ বদলে ঘোলাটে হয়ে যায়। হৃদয় স্তব্ধ করা ঘুটঘুটে অন্ধকার । ঝিঝির কোরাস, অরণ্যের নাম না জানা পাখির সুর। সামনে বগালেকের নিস্তরঙ্গ জলরাশি । মাথার ওপর বহুদূরে জ্বলজ্বল করছে অজস্র নক্ষত্র । মনে হচ্ছে আমি যেন ওই দূর নক্ষত্রজগতের অসংখ্য নক্ষত্রের ভেতর থেকে টুপ ক'রে খসে পড়েছি এখানে, মনে হচ্ছে ভিন্ন এক জগতে এসে পড়েছি হঠাৎ! মনে হচ্ছে এই জগতে কেউ নেই, আমি একা! ২৬২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।