পান করি। পানীয় জল শেষ, এমনিতে ঝিরির জল পান করা যায়, কিন্তু বৃষ্টি হওয়ায় পাহাড় ধুয়ে নামা জলে মাটি মিশে ঘোলা হয়ে গেছে। আমরা সবাই ভীষণ পরিশ্রান্ত, হাটু কাপতে থাকে, একনাগাড়ে দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজতে ভিজতে শীত লাগে। মনে হয় এখনই যদি একটা উষ্ক বিছানায় কাথা গায়ে দিয়ে একটু গড়িয়ে নিতে পারতাম! পাহাড়ী অভিযান এমনই, একনাগাড়ে চলতে চলতে ক্লান্তি আসে, ঝিমুনি আসে, তারপর উঠে গা ঝাড়া দিয়ে আবার চলতে হয় । আসলে না চ*লে তো উপায় নেই, পাহাড়ী অরণ্যে না আছে আরামদায়ক গাড়ি না আছে গড়িয়ে নেবার জন্য জায়গায় জায়গায় উষ্ণ নরম বিছানা! ফলে অলস মানুষও এখানে এলে কর্মঠ হয়ে ওঠে । প্রত্যেক মানুষেরই উচিত মাঝে মাঝে পাহাড়ে ট্র্যাকিং করা। পাহাড় মানুষকে যেমনি উদারতা শেখায়, তেমনি শেখায় প্রতিকূল পরিস্থিতিতে লড়াই-সংগ্বাম করতে । বৃষ্টিন্নাত পিচ্ছিল খাড়া পাহাড়ের সঙ্গে লড়াই-সংখ্াম করতে করতে অবশেষে আমরা বগালেকের পাড়ে উঠে বুক ভ'রে নিশ্বাস নিই। এখন আর বৃষ্টি নেই, রোদও নেই; আকাশ বেশ পরিষ্কার। চায়ের দোকানের ধোয়া ওঠা গরম জলের কেটলি দেখে পরাগদা দোকানের চাঙায় বসে বলে, “আগে চা খেয়ে শরীরটা একটু চাঙ্গা করি, তারপর নিচে নামবো ।' নিচে বলতে খুব বেশি নিচে নয়; লেকের পাড়ের ঢাল দিয়ে একটুখানি এগোলেই কিছুটা সমতল জায়গা, সেখানে মাথা উঁচু ক'রে দীড়িয়ে আছে অনেকগুলো কাঠের ঘর, ঘরগুলো পর্যটকদের থাকার জন্য । কাধের ব্যাগ নামাই চাঙায়। খাড়া পাহাড় বেয়ে উঠে আসায় হাটু কাপে, তৃষ্তায় কাতর বুক। এক জগ জল পাচজনে শেষ ক'রে ফেলি। তারপর পা ছড়িয়ে বসি চাঙায়। বসামাত্র কোমরে দারুণ আরাম অনুভূত হয়। দোকানদারের বাড়িয়ে দেওয়া চায়ের কাপ হাতে নিয়ে মুখের কাছে ধরতেই চায়ের ধোয়া যেন ক্রমাগত বৃষ্টিতে ভেজা মুখের থমথমে মাংসপিণ্ডে উ্ণ আদর বুলিয়ে দেয়! গরম রং চা মুখে আর পেটে পড়তেই শরীরটা চনমনিয়ে ওঠে, আর সেই সঙ্গে চাগাড় দিয়ে ওঠে ক্ষিধেটাও | রোমাঞ্চকর পথের ধকলে আর অরণ্যের সৌন্বর্য উপভোগে এতোক্ষণ ক্ষিধের কথা মনেই ছিল না! নরখেলেইমদা তার চা দ্রুত শেষ ক'রে বলে, “আপনারা চা খায়ে আসেন, আমি গিয়ে ঘর ঠিক করি আর খাবার কথা বলি।' “ঠিক আছে যাও ।" সায় দেয় পরাগদা । কিছুক্ষণ পর চায়ের বিল মিটিয়ে আমরাও উঠে নিচের দিকে পা বাড়াই । নরখেলেইমদা আমাদের থাকার জায়গা ঠিক করে একটা কাঠের দোতলায়, আর খাওয়ার ব্যবস্থা অন্য এক জায়গায়। সে আমাদের ব্যাগ দুটো রেখে আসে দোতলায়, তারপর আমরা তার সাথে যাই পাশের আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে । একজন আর্মি চেয়ারে বসে আছে, তার সামনের টেবিলে একটা মোটা খাতা আর কলম; আর অন্য তিনজন আর্মি বসে আছে পাশের বেণে, বেড়ায় ঠেস দিয়ে রাখা তাদের বন্দুক । চারজন আর্মি-ই বাঙালী । আমরা একে একে নাম ২৬০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।