Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

সংকীর্ণ শিক্ষা ঝেড়ে ফেলে অনুভব করেছি আমি বিশ্ব নাগরিক, মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত! হয়ে উঠেছি এক নতুন মানুষ_সবুজ সমতল । আমাকে ক্ষমা করুন কবির স্যার, আপনি যে জ্ঞানসুধা ঢেলেছিলেন আমার কৈশোরের চেতনায়, তাৎক্ষণিক আমি তার রসাম্বাদন করতে পারি নি। আপনার অর্পিত জ্ঞানসুধার বিপরীতে আমি আপনার অলক্ষ্যে আপনার দিকে ছুড়ে দিয়েছিলাম পচা কাদার মতো বাক্য! তবে সঙ্গে সঙ্গে না হলেও খুব অল্প সময়ের মধ্যেই আমি ভুল বুঝতে পেরেছিলাম । আপনার কাছে আমি কৃতজ্ঞ, কেননা আপনিই আমার ভেতরে এই নতুন মানুষের বীজ বপন করেছিলেন, যে মানুষের শিকড় এখন বাংলাদেশে কিন্ত চেতনার শাখা-প্রশাখা বিভ্ভুত সারা পৃথিবীতে, পৃথিবী ছাড়িয়ে অসীম মহাবিশ্বে। কবির স্যার, আপনার মতো শিক্ষকই পারেন সমাজকে বদলে দিতে । একটি ধর্মান্ধ পরিবারের আঙিনা সবুজ সমতলের জন্য ভীষণ রুক্ষ, একটি ধর্মান্ধ দেশে সবুজ সমতলের পথটি ভীষণ অসমতল; তবু পথ চলছি। ধর্মান্ধতার ছাতার নিচ থেকে মানবতার উন্মুক্ত উদার আকাশের নিচে এসে দাড়িয়ে গ্রহণ করেছি নতুন চিন্তার নির্যাস, নতুন আদর্শ। এখন আর বুকে বয়ে বেড়াই না সাইমুম, এখন বুকের ভেতর নদী, ঝর্ণা, জল, সমুদ্র, ফুল- ফল, পাখি, ঘাস-লতা, শিশির, মিষ্টি বাতাস, মেঘ এবং আরো কতো কিছুর বসবাস! অতীতের কু-শিক্ষা ভেতর থেকে ঝেড়ে ফেলেছি, তবু একটা ব্যাপারে নিজেকে ক্ষমা করতে পারি না-সুকান্তর ভারতে চ'লে যাওয়া । বছর দুয়েক আগে তপনের কাছ থেকে জেনেছি, হুজুর স্যার সুকান্ত'র পদবী নিয়ে উপহাস করার পর ও নাকি কাদতে কাদতে তপনকে বলেছিল, “আমি আর এই দেশেই থাকবো না ।' আর তার কিছুদিন পরই সুকান্তরা সপরিবারে ভারতে চলে যায়। অনেকদিন সুকান্ত'র কথা ভূলে ছিলাম । কিন্তু তপনের মুখে এই কথা শোনার পর থেকে বারবার সুকান্তকে মনে পড়ে । হুজুর স্যারের ক্লাসে সুকান্ত'র মাথা নিচু ক'রে ব'সে থাকার দৃশ্যটি পাথরের মতো আঘাত করে বুকে । মনে হয় কেবল হুজুর স্যার নয়, আমার কারণেও সুকান্তরা ওদের পৈত্রিক ভিটেমাটি-দেশ ছেড়ে চলে গেছে, এর জন্য আমিও দায়ী। আজ কেবলই মনে হয় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত হয়ে মানুষকে কেন নিজের দেশ ছেড়ে আরেক যেতে হবে! সুকান্তদের পরিচয় এখন উদ্বান্ত! অনেক বড় পৃথিবী, যার যখন খুশি যেখানে যাবে, যেখানে ইচ্ছে সেখানে ঘর বেঁধে থাকবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার; পাসপোর্ট, ভিসা, কাটাতার এসব মানুষকে শোষণ এবং নির্যাতনের হাতিয়ার । আজ যারা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, বাংলাদেশ-পাকিস্থান থেকে ভারতে আশ্রয় নিচ্ছে, এদের অধিকার আছে স্বেচ্ছায় পৃথিবীর যে কোনো ভূ-খণ্ডে গিয়ে বসবাস করার । কিন্তু জোর ক'রে এদেরকে বাস্ত্যুত করা হচ্ছে, নির্যাতন ক'রে এদেরকে ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হচ্ছে । আর পৃথিবীর এই হাজার হাজার নির্ধাতনকারীর অলিখিত তালিকায় একেবারে ২৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।