Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

নি, তখন আবার হাটতে হাটতে ওকে নিয়ে আমরা রসিকতা শুরু করি আমরা । পরাগদা ওর কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলে, “কিরে, বিচি গলে নাই তো! “খুব মজা নিচ্ছো না, একবার পড়লে বুঝবা গলে কি না গলে! অনুমান করেছে। না বোঝার ভান ক'রে সে-ও যোগ দেয় রসিকতায়, “এই তোরা কী গলার কথা বলছিসরে ! শাশ্বতীদির রসিকতা ধরতে পেরে আবির বলে, “তুমিও ওদের সাথে যোগ দিচ্ছো না! দাও, সুযোগ পেয়েছো! তবে সময় আমারও আসবে সামনে, তোমাই জামাইয়ের জায়গা মতো একটা জৌক যদি এবার আমি না লাগায়ে দিছি, তাইলে আমার ঠাকুরদার নাম পাল্টায়ে দিও! পরাগদা জৌক দেখলে ভীষণ ভয় পায়। তার প্যান্টের পকেটে একটা গুলের কৌটা আর পলিখিনে লবণ আছে। ঝিরিতে নামার আগে লবণ আর গুল মিশিয়ে হাতে-পায়ে দিয়েছে। তার এই জৌকভীতি নিয়েও আমরা খুব রসিকতা করি । পাহাড়ে-জঙ্গলে ঘোরার কথা শুনলে এক পা উচিয়ে থাকে, অথচ জৌক দেখলে ভয় পায়! আবিরের মুখে জৌকের কথা শুনে আপসে আসে সে, “ভাই, তুই আমার বড় আদরের ছোট ভাই, আমরা একই সরকারী দলের লোক, আমি না হয় সামান্য একটু রসিকতা করেছি, তাই ব'লে তুই আমার গায়ে জৌক দিবি? এতে তো বিরোধী দল খুশি হবে, হাততালি দেবে! বিরোধী দল মানে আমি আর শাশ্বতীদি। যেকোনো বিষয়ে আমার সঙ্গে শাশ্বতীদির মতের মিল বেশি, আর আবিরের সঙ্গে পরাগদার | অধিকাংশ বিষয়েই আমি আর শাশ্বতীদি একাট্টা থাকি, তুমুল তর্ক-বিতর্ক করি ওদের সঙ্গে। ওরা সরকারী দল এই জন্য যে আমাদের ট্যুরের টাকা-পয়সা সব আবিরের কাছে থাকে, সব খরচ ওর হাত দিয়েই হয়। এজন্য আমরা ওদের বলি সরকারী দল, আর ওরা আমাদেরকে বলে বিরোধী দল। চারিদিকে এখন বৃষ্টি আর ঝিরির উজান থেকে আসা তীব্র জলন্রোতের শব্দ। মেঘ-ৃষ্টির কারণে এমনিতেই আলো কম, তার ওপর মাথার ওপর ঘন গাছপালা, জায়গা বিশেষে গাছপালার ঘনত্ব এতোই বেশি যে মনে হয় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে সতর্কতার সাথে উরু সমান পানি ভেঙে আর একের পর এক পাথর ডিঙানোর ফাকে গল্প-কথা আর হাসি-ঠান্টা করতে করতে এক সময় দারুণ রোমাঞ্চকর ঝিরিপথ ছেড়ে উঠি আমরা, ঝিরি চলে গেছে আরো ওপরের দিকে, কিন্তু আমাদের এখন ডানদিকের একটা খাড়া চড়াই বেয়ে উঠতে হবে বগাকাইন হুদ কিংবা সংক্ষেপে বগা হুদ বা বগালেকের পাড়ে । ঝিরির পাড়ে একটা গাছের নিচে দীড়িয়ে বোতলের অবশিষ্ট জলটুকু এক ঢোক ক'রে সকলে ২৫৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।