Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমরা গাড়ি থেকে নামি। ব্যাগ একটা আমার কাধে, আরেকটা আবিরের। নরখেলেইমদা ঝাড় থেকে পাঁচটা চিকন বাশের লাঠি কেটে এনে চারটে আমাদের হাতে দেয়, আরেকটা রাখে নিজের হাতে । তারপর রাস্তা থেকে নেমে সরু পথ ধরে আগে আগে হাটতে শুরু করে সে, আমরা পিছে পিছে; সকলের পিছনে আমি । গুড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হ'লে পরাগদা আবিরের কাছে জানতে চায়, “পলিখিনগুলো ব্যাগে ঢুকিয়েছিলি? হ্যা।' জানায় আবির । ঝিরিতে নামতে নামতেই বৃষ্টির বালিকা ফৌটাগুলো হঠাৎ-ই যেন কৈশোর টপকে যুবতী হয়ে যায়। আবির চটজলদি ব্যাগ থেকে পলিথিন বের করলে দেখা যায় বড় পলিথিনগ্তলো আছে কিন্তু ছোটগুলো নেই, নিশ্চয় রেখে আসা ব্যাগেই রয়ে গেছে। ছোট পলিখিনগুলো এনেছিলাম মাথায় বেঁধে বৃষ্টির হাত থেকে কিছুটা রেহাই পেতে । পরাগদা সুযোগ পেয়ে আবিরকে খোঁচা মর লিমার রহিত তাজ উিরি তি! রেখে ঢুকিয়ে ফেলি ব্যাগের মধ্যে । বাইরে থাকে কেবল শাশ্বতীদির ওয়াটারপ্রুফ ক্যামেরা । এরপর বড় দুটো পলিথিনের মধ্যে ব্যাগ দুটো ঢুকিয়ে কায়দা ক'রে কীধে নিই, যাতে ভেতরের জামা-কাপড় ভিজে না যায়। আমরা এই কাজটুকু করতে করতেই দেখি ঝিরির উজান থেকে নেমে আসা জলে পায়ের পাতা ডুবে গেছে, ছোট ছোট পাথরগুলো চোখের সামনে জলের নিচে তলিয়ে যাচ্ছে। নরখেলেইমদাকে অগ্রবর্তী ক'রে আমরা হাটতে শুরু করি। গা ছেড়ে তুমুল বৃষ্টি নামে, বৃষ্টির ফৌটাগুলো আমাদের সমতলের চেয়ে কয়েকগুণ বড়। দেখতে দেখতে হাটুজল হয়ে যায়, আমরা আগে লাঠি ফেলে তারপর সাবধানে পা ফেলে হাটি। পাথুরে পথ; ছোট, বড়, মাঝারি নানান মাপের পাথর; কোনো কোনোটার দৈর্ঘ্য মানুষ সমান, চওড়াও অনেক; কোনোটা গোলাকার, কোনোটা বর্গাকার। জলের নিচের ছোট কিংবা মাঝারি পাথর দেখতে পাই না, কেবল লাঠি দিয়ে অনুভব ক'রে এগোই; এর মধ্যে প'ড়ে গেলেই বিপদ । জল এখন কোথাও হাটু কোথাওবা উরু সমান! ঝিরি যেন পাহাড়ের যোনি; কামুক জল পাহাড়ের গলা, বুক, পেট বেয়ে খুঁজে নিয়েছে এই গুপ্ত দ্বার; বিপুল সুখে আর উচ্ছ্থাসে ধেয়ে আসছে সামনে থেকে! শাশ্বতীদি এই তুমুল বৃষ্টির মধ্যেই তার ওয়াটারপ্রুফ ক্যামেরা দিয়ে প্রকৃতি এবং আমাদের ছবি তোলে মাঝে মাঝে । আমি ছবি তোলার সময় ক্যামেরায় এক ঝলক তাকিয়ে পরক্ষণেই দৃষ্টি রাখি নিচের দিকে, একটু অমনোযোগি হয়ে পা পিছলে পড়লেই মাথা ফাটবে না হাটুর বাটি ছুটে যাবে তার ঠিক কী! ভাবতে না ভাবতেই পা পিছলে পড়ে যায় আবির দ্রুত ওর কাছে যাই সবাই। ওকে টেনে তুলি, জলের ওপর পড়েছে, কোনো ধারালো পাথর ছিল না ওখানে, তিনে ওলরিশেন নিভু ২৫৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।