সবাই বিদ্কুট আর কলা খাই, পাহাড়ী কলা দারুণ সুস্বাদু, তার ওপর ফরমালিনযুক্ত। খেয়ে ফেলি হালি খানেক । তারপর চা-টা হাতে নিয়ে এগিয়ে যাই শৈরাতং পাড়ার ভেতরের দিকে, দারুণ পরিচ্ছন আর সুন্দর পাড়াটা। রাস্তার পাশের দোকান আর কয়েকটি ঘর মাটিলগ্ন হলেও, পাড়ার ভেতরের দিকের ঘরগ্লো বাশ আর কাঠের খুঁটির ওপর দীড়িয়ে, মাটি থেকে চার-পাঁচ ফুট উচুতে । কাঠের মেঝে, বাশের চাটাইয়ের বেড়া, চালে ছন। দুটো মুরগী আর একটা মোরগ মাটিতে কিছু খুঁটে খাচ্ছিল, আগন্তক দেখে ঘরের কোনে স'রে যায় ওরা । ঘরের সামনে দুটো শূকর নিজেদের মধ্যে ভাব বিনিময়ে ব্যস্ত, আগন্তক দেখে ভীত কিংবা রাগত নয় তারা । দু'জন লোক পিঠে দুটো ভারি বন্তা বয়ে নিচের দিক থেকে ওপর দিকে উঠছে। নারীরা নিজেদের মতো কাজ করছে, বাচ্চারা আপনমনে খেলছে। আমাদের বাঙালীদের মতো এরা অতি কৌতুহলী নয়; বাঙালীরা নিজেদের গ্রামে অপরিচিত কাউকে দেখলে নাম, ঠিকানা, কার বাড়িতে এসেছে ইত্যাদির পরও একান্ত ব্যক্তিগত বিষয় সম্পর্কে অযাচিত প্রশ্ন করতেও ছাড়ে না; অনধিকার চর্চা বাঙালীর মজ্জাগত! কিন্তু এরা তা নয়, এরা নিজেদের মতো কাজ করে, পর্যটকদের প্রতি বিশেষ কৌতুহল নেই, কোনো কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেয়, ছবি তুলতে চাইলে একটু দাড়িয়ে ক্যামেরার দিকে তাকায় কিংবা হাসে। আকাশে মেঘের অবস্থা এখন-তখন, ড্রাইভারের তাড়া পেয়ে আবার এসে গাড়িতে উঠি। রুমাবাজার থেকে যখন চাদের গাড়িতে উঠি, তখনো আকাশ বেশ পরিষ্কার ছিল, ছিল ঝলমলে রোদ্দুর । এটুকু আসতে আসতেই রূপ বদলে গেছে আকাশের, বৃষ্টি যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দুপাশে খষির মতো মৌনী-ধ্যানি পাহাড়, পাহাড়ের খাজে খাজে জমাট মেঘ। হঠাৎ হঠাৎ পাহাড়ের গায়ে এক-দু'জন মানুষ চোখে পড়ে, কলা কি ভুট্টা সংগ্রহে ব্যস্ত তারা । বংশ পরম্পরায় এদের জীবন একইভাবে একই ধারায় বয়ে চলেছে। এরা পৃথিবীর কোনো ক্ষতি করে না, এরা বিশ্বাস করে এই ধরিত্রীমাতা তাদের খাওয়ায় তাই তার কোনো ক্ষতি করা উচিত নয়; নদী তাদের প্রাণ বাচায়, তাতে আবর্জনা ফেলা উচিত নয়। এরা বায়ু দূষণ কিংবা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী নয়, পৃথিবীতে শিল্প বিপ্লব না ঘটলেও এদের কিছু আসতো-যেতো না। যুগের পর যুগ এরা পাহাড়কে দিয়েছে ঘাম আর পাহাড় এদের হাতে তুলে দিয়েছে আহার, তাতেই সন্তুষ্ট থেকেছে এরা । কিন্তু তারপরও পৃথিবীর তথাকথিত সভ্য মানুষের ডেকে আনা বিপর্যয় থেকে প্রকৃতির এই শান্ত-র্লিগ্ধ-সরল জীবনগুলি রেহাই পাবে না! একটা সুউচ্চ পাথুরে পাহাড়ের পাদদেশে পথের বাকে এসে গাড়ি থামে । পথ সামনে আরো এগিয়ে গেছে, কিন্তু আমরা ওদিক দিয়ে যাব না, ওদিক দিয়ে গেলে খাড়া পাহাড় বেয়ে অনেকটা পথ উঠতে হয়। পরিশ্রম হয় খুব, আবার ঝুঁকিপূর্ণও ৷ একবার ও পথে গিয়েছিলাম, যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছিল। তাই এখান থেকে আমরা বা-দিক দিয়ে নেমে অদূরের ঝিরিপথ দিয়ে যাব, ঝিরিপথ চ*লে গেছে বগালেকের কাছ দিয়ে; ওখান থেকে খাড়া পাহাড় বেয়ে অল্প একটু পথ । ২৫৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।