Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

দাড়িয়ে যাই তাদের চোখে আমার বিরক্তিমাখা চোখদুটো রেখে! বাধ্য হয়ে তারাই সাইড দেয়। আমি বিজয়ীর আনন্দে চলতে শুরু করি। খাওয়ার পর ট্র্যাকিংয়ের জন্য প্রাস্টিকের স্যান্ডেল কিনি সবাই । চারটে ব্যাগ দুটো দুটোয় ঢুকিয়ে নরখেলেইমদার পরিচিত এক দোকানে রেখে দিই । তারপর থানায় এবং আর্মি 20045554 তিনজন ওঠে । খাড়া ঢাল বেয়ে ওপর দিকে ওঠে! অতিরিক্ত খাড়া ঢালগুলো উঠার সময় পিছন দিকে তাকালে মনে হয় এই বুঝি গাড়ি উল্টে যাবে! ঢালগুলো উঠার সময় মাঝে মাঝে আমরা সবাই সমস্বরে “ও... ব'লে চিৎকার ক'রে উঠি, শাশ্বতীদি একেকবার আমাদের একেকজনের হাত নয়তো হাটু খামচে ধরে। ধার্মিকেরা বলে প্রাণের মালিক আল্লাহ্‌ বা ভগবান, আমি বলি যতোদিন বাচবো ততোদিন প্রাণের মালিক আমি; কিন্তু এই পাহাড়ী পথে প্রাণের মালিক চাদের গাড়ির চালক এতে কোনো সন্দেহ নেই! একটু এদিক-ওদিক হলেই এক-দেড়শো ফুট নিচের গাছপালায় কি পাথরে আছড়ে পড়বো । তবে এ পথের চালকেরা খুবই দক্ষ। পথের পাশের একটা পাড়ায় স্থানীয় একজন নেমে যায়, এখানেই তার বাড়ি । ছোট্ট পাড়াটি পেরোলেই আবার জনশূন্য পাহাড়ী পথ । একের পর এক পাহাড় অতিক্রম ক'রে সবুজ অরণ্যের ভেতর দিয়ে চাদের গাড়ি এগিয়ে চলে সামনের দিকে । রাস্তার বাকে একটা জায়গা খুব খারাপ, ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে জায়গাটা পার হয়। লতাগুল্ের দারুণ একটা বিশুদ্ধ গন্ধ এসে লাগে নাকে, লম্বা নিশ্বাস নিয়ে বুকের হাপর ভ'রে ফেলি বিশুদ্ধ বাতাসে । আমার দেখাদেখি আবির আর পরাগদাও মুত্র বিসর্জনে দীড়িয়ে যায় । এক লাইনে তিনজনকে দীড়াতে দেখে দূরে দীড়ানো শাশ্বতীদি দুষ্টরমি ক'রে বলে, 'দীড়া, ছবি তুলবো! আমাদের ছবি আর তোলে না, এই অবসরে সে তুলতে থাকে প্রকৃতির ছবি। জলবিয়োগ সেরে আবার গিয়ে উঠি গাড়িতে । শৈরাতং পাড়ার কাছাকাছি এসে ঢাল বেয়ে নামার সময় পরাগদা নরখেলেইমদাকে বলে, “দাদা, ড্রাইভারকে বলো আমরা এই পাড়ায় একটু থেমে চা খেয়ে যাই । ২৫৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।