পাওয়া যাবে না। বরং আদিবাসীদের এই গ্রামগুলো যতোটুকু নোংরা করার আমরা বাঙালীরা ঘুরতে এসে করি; যত্রতত্র চকলেট, চিপস, সিগারেটের প্যাকেট, কলার খোসা ইত্যাদি ফেলি; আর ওরা সে-সব পরিষ্কার করে । আদিবাসীদের বেশিরভাগ ঘর কিংবা দোকানের সামনেই ময়লার ঝুড়ি থাকে, তারপরও বাঙালী পর্যটকরা যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ নোংরা করে । আর যে পথ দিয়ে পর্যটকরা হেঁটে যায়, পথের মাঝে নানান রকম পণ্যের মোড়ক ফেলতে ফেলতে যায়। বাঙালীর এই নোংরা স্বভাবের প্রমাণ কেবল পাহাড় নয়, খোদ ঢাকা শহরেই মেলে, জায়গায় জায়গায় ডাস্টবঙ্ থাক সত্তবে তার আশে-পাশেই ময়লা ফেলে মানুষ । আদিবাসীরা অনেক সঞ্। যত্রতত্র জিনিষ ফেলে রাখলেও ওরা কখনো কারো জিনিসে হাত দেয় না। এতোবার পাহাড়ে এসেছি কিন্তু কোনোদিন আমাদের কোনো জিনিস হারায় নি, শুধু একবার আমার একটা টি-শার্ট ছাড়া । আর এই টি-শার্টটাও কোনো আদিবাসী চুরি করে নি, চুরি করেছে শহর থেকে অবকাশ যাপনে আসা তথাকথিত সভ্য কোনো বাঙালী পর্যটক । এক বিকেলে ঘাটের কাছে প্যান্ট আর টি-শার্ট রেখে বগা লেকে গোসল করছি, সেখানে আরো পনের-বিশজন বাঙালী পর্যটক, কেউ গোসল করছে কেউবা গোসল সেরে উঠেছে, কোনো আদিবাসী নেই। ট্র্যাকিংয়ের ক্লান্তি বগা লেকে ধুয়ে ফুরফুরে দেহ-মনে ওপরে উঠেই দেখি আমার টি-শার্ট হাওয়া! ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, আর বাঙালী তীর্থে কি পর্যটনে গেলেও চুরি করে! খেতে খেতে আমাদের পাশের টেবিলে বসা চৌদ্দ-পনের বছর বয়সী এক আদিবাসী কিশোরের দিকে আমার দৃষ্টি পড়ে । ছেলেটা বা-হাতি, বা-হাত দিয়ে যত্র ক'রে ভাত মেখে খাচ্ছে। কোনো ছন্দপতন নেই, কোনো অস্বাভাবিকতা নেই, একদম সহজাত | অথচ মুহাম্মদ বলেছে ডানহাতে খেতে । যে জন্মগত বা-হাতি, সে ডানহাতে খাবে কী করে! একজন বীা- হাতিকে ডান হাত দিয়ে খেতে বলা কিংবা জোর ক'রে ডান হাত দিয়ে খেতে শেখানো তো প্রকৃতি বিরুদ্ধ কাজ। দেশ যে-দিকে এগোচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে বা-হাত দিয়ে খাবার জন্য বা-হাতিদেরও চাপাতির কোপ খেতে হতে পারে! কেবল খাওয়া নয়, মুহাম্মদ সব কাজ ডান দিক থেকে শুরু করতে বলেছে। যে কারণে দেশের প্রচলিত আইনে রাস্তার বা-দিক দিয়ে চলার নির্দেশ থাকলেও অধিকাংশ হুজুর আর বোরকাওয়ালী রাস্তা বা ফুটপাতের ডানদিক দিয়ে হাটে । হুজুর আর বোরকাওয়ালীদের সঙ্গে প্রায়ই আমার মনন্তাত্তিক যুদ্ধ হয়, বিপরীত দিক থেকে এদেরকে রাস্তার ডানদিক দিয়ে আসতে দেখলে আমিও আমার বা-দিক দিয়ে যাবার সিদ্ধান্তে অনড় থাকি । আমার হাটার ধরন দেখে অধিকাংশই মুহাম্মদের আদেশ অমান্য করতে বাধ্য হয়; আবার অনেকে আশা করে যে আমি তাদেরকে সাইড দেব, কিন্তু সাইড দেওয়া দূরে থাক আমি তাদের মুখোমুখি ২৫৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।