পাহাড়ীদের প্রাধান্য দেই । বলা যায় বাঙালী হয়েও পাহাড়ে এসে আমরা বাঙালীদের সংস্পর্শ যতোটা সম্ভব এড়িয়ে চলি। এর কারণ আমাদের অতীত অভিজ্ঞতা । বান্দরবানে একবার একটা বাঙালী হোটেলে খেতে বসে ঝোলের ভেতর তেলাপোকা পেয়েছিলাম । একবার থানচিতে পৌঁছেছিলাম বড় অবেলায়, তাই বাধ্য হয়ে আমাদের একটা বাঙালী হোটেলে খেতে হয়েছিল। ভীষণ নোংরা হোটেল; থালা-গ্রাস, জগ, টেবিল সমস্ত নোংরা । নোংরা পরিবেশের কারণে পেট পুরে খেতেও পারি নি, রাতেরবেলা এক আদিবাসী হোটেলে খেয়েছিলাম তৃপ্তি ক'রে । আরেকবার বান্দরবানের এক বাঙালী হোটেলে রুটির মধ্যে বেশ বড় একটা চুল পেয়েছিলাম । চুল না হয়ে বাল হলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না; কেননা বাঙালী হোটেলের অধিকাংশ ময়রা আটা মাখা, গোল্লা বানানো আর বেলনার ফাকে ফাকেই অগ্তকোষ কি পাছা চুলকায়; হাত না ধুয়ে ওভাবেই পুনরায় কাজ শুরু করে! বাঙালী হোটেলের অপরিচ্ছন্নতার নমুনা ঢাকাসহ সারাদেশের অলি-গলিতে পাওয়া যায়। পার্বত্য অঞ্চলের অধিকাংশ বাজারের ব্যবসা-বাণিজ্য এখন বাঙালীদের নিয়ন্ত্রণে, এইসব বাঙালীরা এখানে সেটেলার নামে পরিচিত। পাহাড়ী আদিবাসীদের শান্তিময় জীবনে এই সেটেলাররা দাবানলম্বরূপ! ১৯৭৯ সালে জিয়াউর রহমান পরিকল্পিতভাবে পাহাড়ে এই দাবানল ঢুকানো শুরু করে। বরিশাল-নোয়াখালিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সেনাবাহিনীর তত্্াবধানে বিপুল সংখ্যক মানুষকে লোভ-লালসা দেখিয়ে পাহাড়ে আনা হয়, তারপর জোরপূর্বক আদিবাসীদের বাড়ি-জমি দখল ক'রে তাদেরকে পুনর্বাসন করা হয়, সেনাবাহিনীর মাধ্যমে রেশনও দেওয়া হয়। স্বৈরশাসক এরশাদও বিপুল সংখ্যক সেটেলার পুনর্বাসন করে পাহাড়ে । এই সেটেলারদের অনেকেই ছিল নদীভাঙন কবলিত চরাঞ্চলের অপরাধপ্রবণ মানুষ-চোর-ডাকাত, ধর্ষক, জেলখাটা কয়েদি । পাহাড়ে সেটেলারদের পুনর্বাসন প্রক্রিয়া আজও অব্যাহত আছে এবং দাবানলম্বরূপ এই সেটেলারা সহজ-সরল আদিবাসীদের জীবনে আগুন জ্বালিয়ে রেখেছে ভূমি দখল, খুন, ধর্ষণসহ নানারকম নিপীড়নের মাধ্যমে; সেনাবাহিনী! অনেকবারের পাহাড়ী অভিযানে, আদিবাসীদের জীবনযাপন অবলোকন ক'রে আমার এই অভিজ্ঞতা হয়েছে যে বাঙালীদের চেয়ে আদিবাসীরা অধিক সৎ, সভ্য, এবং পরিচ্ছন্ন জাতি । আমি যখন এই কথাগুলো আমার সহপাঠীদের কাছে বলি, প্রায় সবাই তখন রেগে যায়; বলে_-যা, তুই একটা খাসিয়া-খুসিয়া বিয়ে ক'রে পাহাড়েই থাক গিয়ে! অথচ আমি অযৌক্তিক বা মিথ্যা কিছু বলি নি। প্রতিনিয়ত বাঙালীদের অসভ্য- বর্বরোচিত আক্রমণ-আচরণের শিকার হচ্ছে আদিবাসীরা । আমাদের শহরগুলোর রাস্তাঘাটের দিকে, নদী-নালার দিকে তাকালেই বোঝা যায় যে বাঙালীরা কতোটা নোংরা । আমাদের ২৫৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।